Home » প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মোদি, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদি কবে শপথ নেবেন?

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মোদি, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদি কবে শপথ নেবেন?

সময় কলকাতা ডেস্ক, ৫ জুনঃ মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পর বুধবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি। বুধবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ইস্তফা দেওয়ার মানেই হল , গোটা মন্ত্রিসভা ভেঙে যাওয়া। এদিনই রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই শুরু হয়ে যাবে নতুন সরকারের শপথগ্রহণের কর্মকাণ্ড।  

আরও পড়ুন   odisha assembly election result 2024: জনগণের প্রত্যাখ্যান মেনে ওড়িশার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়েক

রাষ্ট্রপতি টুইট করে এদিন বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদি ও গোটা মন্ত্রিসভার ইস্তফাপত্র গ্রহণ করেছি এবং তাঁকে আপাতত কাজ চালিয়ে যেতে বলেছি। দলীয় সূত্রে খবর, আগামী ৮ জুন শনিবার, রাষ্ট্রপতি ভবনে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। সেদিন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে ফের শপথ নেবেন নরেন্দ্র মোদি ও তাঁর নতুন মন্ত্রিসভার সদস্যরা। বলা ভালো, ফের মোদীর নেতৃত্বেই সরকার গঠন করতে চলেছে এনডিএ। এদিকে, বুধবার বিকেলেই বিদায়ী মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এনডিএ’র বৈঠক হতে পারে। সেখানেই শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে বিশদে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা কোনোরকম ভাবে পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ(NDA)। তবে সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা থেকে ইন্ডিয়া জোটও(INDIA Alliance)খুব একটা পিছিয়ে নেই। ২৩৪ আসন পেয়েছে ইন্ডিয়া জোট। দিল্লির মসনদ তাই এখনও কোনও পক্ষের নয়। সমীকরণ কী হবে, তা নিয়েই বুধবার রুদ্ধদ্বার বৈঠক করবে NDA। আজ, বিকেল চারটে নাগাদ বৈঠকে বসতে চলেছে এনডিএ (NDA)। এদিনই হিসাব হবে কে সরকার গড়বে? কে সরকার ভাঙবে। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার বাসভবনে বসবে এই বিশেষ বৈঠক। এদিকে, আজই এনডিএ বৈঠকে মোদির হাতে লেটার অব সাপোর্ট তুলে দিতে চলেছেন নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু।

#প্রধানমন্ত্রীপদথেকেইস্তফামোদির

#Latestbengalinews

#রাষ্ট্রপতিদ্রৌপদীমুর্মু

About Post Author