Home » Euro 2024: আসন্ন ইউরো কাপের দল ঘোষণা ইংল্যান্ডের, দলে সুযোগ পেলেন না তিন তারকা ফুটবলার

Euro 2024: আসন্ন ইউরো কাপের দল ঘোষণা ইংল্যান্ডের, দলে সুযোগ পেলেন না তিন তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ জুনঃ চলতি মাসেই শুরু হচ্ছে উয়েফা ইউরো কাপ ২০২৪। ইউরোপের শক্তিশালী ফুটবল খেলিয়ে দেশ মুখোমুখি হবে একে অন্যের। এবার প্রতিযোগিতার আয়োজন করছে জার্মানি। ইতিমধ্যে ইউরো কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দল। শুক্রবার প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড। অভিজ্ঞ ও তারুণ্যের মেলবন্ধনে দল তৈরি করেছেন গ্যারেথ সাউথগেট। সুযোগ পেয়েছেন ক্লাব ফুটবলে নজরকাড়া একাধিক তারকা। তবে সাউথগেটের দলে ঠাঁই হয় নি ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তারকার।

গত মরশুমে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম নায়ক জ্যাক গ্রিলিশ। কিন্তু দুর্দান্ত খেলা গ্রিলিশকে দলে রাখলেন না ইংল্যান্ড কোচ। দলে সুযোগ পাননি ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের। অবশ্য গত মরশুমে তার পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়। একাধিক বার তার ভুলে ডুবতে হয়েছে তার ক্লাব ও দেশকে। এছাড়া সুযোগ পাননি টটেনহাম হটস্পারের তারকা মিডফিল্ডার জেমস ম্যাডিসনও।

আরও পড়ুনঃ Optical Illusion: ৩৫ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

আরও পড়ুনঃ  T20 World Cup: পিছনে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, নামিবিয়াকে হারিয়ে বি গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড

আসন্ন ইউরো কাপ জয়ের অন্যতম প্রধান দাবিদার ইংল্যান্ড।  দলে ডেক্লান রাইস, জুড বেলিংহামস, ফিল ফোডেন, হ্যারি কেনের মত পোরখাওয়া তারকারা রয়েছেন। ক্লাব ফুটবলে এই ফুটবলাররা প্রতিষ্ঠিত। দেশের হয়ে ভাল কিছু করতে এবার মরিয়া তিন সিংহরা। গত বারও খুব কাছে পৌঁছেও ইউরো কাপ অধরা ছিল ইংল্যান্ডের। ঘরের মাঠে ফাইনালে ইটালির কাছে হেরে স্বপ্ন চূর্ণ হয়েছিল। আগামী ১৭ জুন সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ইংল্যান্ড। ২০ জুন দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ডেনমার্ক। ২৬ জুন স্লোভেনিয়ার বিরুদ্ধে খেলবে । ডেনমার্ক ছাড়া মোটামুটি সহজ গ্রুপেই রয়েছে ইংল্যান্ড। যদিও ইউরোর জন্য সাউথগেটের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সে দেশের সংবাদমাধ্যম। গ্রিলিশের বাদ পড়া অনেকেই মেনে নিতে পারছেন না। তবে দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের উদীয়মান তারকা কোবি মাইনু। দল ঘোষণার পরে ইংল্যান্ড কোচ সাউথগেট জানিয়েছেন, ‘‘তরুণ ফুটবলারদের উপর আমরা ভরসা রেখেছি। ওরা দারুণ খেলছে। কোনও ভাবেই ওদের উপেক্ষা করা ঠিক হবে না।” পারফরম্যান্সের বিচারে সেরা ইংল্যান্ড দল তৈরি হয়েছে বলেও জানিয়েছেন সাউথগেট।

About Post Author