সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ গত ১ জুন ছিল বসিরহাটে লোকসভা ভোট। ভোটের আগেই জেলবন্দি শাহজাহান দাবি করেছিলেন, বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল ৩ লক্ষের বেশি ভোটে জিতবে। ৪ জুন, ভোটের ফলপ্রকাশের পর দেখা গেল শেখ শাহজাহানের ভবিষ্যদ্বাণী মিলে গেল। বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ৩ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছে বসিরহাটে তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম। ১৪ দিনের জেল হেফাজতের শেষ শুক্রবার শাহজাহানকে আদালতে তোলা হয়। তাঁর সঙ্গে শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা-সহ আরও বেশ কয়েকজনকেও আদালতে তোলা হয়। শুক্রবার শেখ শাহজাহানকে গাড়ি থেকে নামানোর সময় তার অনুগামীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন। সেই স্লোগান শুনে বসিরহাটে তৃণমূল প্রার্থীর জয় নিয়ে মুখ খুললেন শাহজাহান। তিনি বলেন, ‘আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে।’
আরও পড়ুন T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন, আমেরিকার বিরুদ্ধে হার পাকিস্তানের
উল্লেখ্য, গত ২৪ মে, বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় শেখ শাহজাহান বলেছিলেন, তাঁকে আটকানো হলেও কিছু হবে না। বসিরহাট লোকসভা কেন্দ্রে থেকে ৩ লক্ষের বেশি ভোটে তৃণমূল জিতবে। এরপর লোকসভা ভোটের ফল বেরনোর পর দেখা গেল বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ৩ লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছে তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম। আজ ফের বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় তিনি ফের বলেন, আমি তো আগেই বলে দিয়েছিলাম তৃণমূল জিতবে।
এদিকে, রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানের ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরপর গত ২৭ মে শেখ শাহজাহানের বিরুদ্ধে ১১৩ পাতার প্রথম চার্জশিট পেশ করে ইডি। চার্জশিটে শাহজানের জমি দখল করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তির উল্লেখ রয়েছে। চার্জশিটে সাক্ষী হিসাবে সরকারি আধিকারিকদের বয়ানের উল্লেখ করা হয়েছে। এছাড়াও চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে, শাহজাহানের ভাই আলমগীর-সহ দিদার বক্স মোল্লা, শিবপ্রসাদ হাজরার। ইডির পেশ করা চার্জশিট মারফত জানা গিয়েছে, ১৮০ বিঘা মতো জমি রয়েছে, যা পুরোটাই দখল করা শাহজাহানের।
#SheikhShahjahan
#বসিরহাটেতৃণমূলপ্রার্থীশেখহাজিনুরুলইসলাম
#রেখাপাত্র
#বসিরহাটমহকুমাআদালত


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি