সময় কলকাতা ডেস্ক: ১০ জুনঃ কাশ্মীরের রিয়াসি জেলায় পূণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার দায় স্বীকার করল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন TRF। জানা গিয়েছে, রিয়াসি বাসে গুলি চালায় দুই থেকে তিনজন জঙ্গি। গত মাসে রাজৌরি এবং পুঞ্চে যারা হামলা চালিয়েছিল, এরা সেই দলেরই সদস্য। বর্তমানে তারা রিয়াসি থেকে পলাতক বলেই খবর। রবিবার সন্ধ্যার এই ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। এখনও অবধি বাসে থাকা অন্তত ১০ তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত আরও ৩৩ জন। আপাতত পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। রিয়াসি জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইতিমধ্যেই এই হামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে তুলে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এই হামলার তীব্র নিন্দা করেছেন। জঙ্গিদের খোঁজে ঘটনাস্থলের আশপাশের এলাকায় চলছে নাকা চেকিং। অন্যদিকে, নিকটবর্তী জঙ্গলে জঙ্গি ডেরা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। তদন্তকারীদের অনুমান, গত মাসে রাজৌরি এবং পুঞ্চ এলাকাতেও হামলার ঘটনাতেও যুক্ত ছিল এই জঙ্গিরা।
আরও পড়ুন ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় রিয়াসি জেলার একটি মন্দির থেকে ফেরার সময় ওই পূণ্যার্থী বোঝাই বাসটিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে অন্তত ৯ জনের মৃত্যু হয়, জখম হন ৩৩ জন। সূত্রের খবর, বাসটি যখন শিব খোরি মন্দির থেকে বৈষ্ণোদেবী মন্দিরের বেস ক্যাম্পের দিকে ফিরছিল, তখন ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ চালায় পুলিশ। জঙ্গিদের ধরতে শুরু হয়েছে চিরুনি তল্লাশিও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জঙ্গিদের আচমকা গুলিবর্ষণে বাসচালক গুলিবিদ্ধ হওয়ায় ভারসাম্য হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, সেই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৩৩ জন। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, মৃতদের একাধিক দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই উত্তর প্রদেশ এবং রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে বাসের চালক এবং খালাসির মৃত্যু হয়েছে। চালক বিজয় কুমার দাসানু রাজবাগ গ্রামের বাসিন্দা এবং খালাসি অরুণ কুমার কাটরার কান্দেরা গ্রাম থাকতেন।
#কাশ্মীরেপূণ্যার্থীদেরবাসেজঙ্গিহামলা
#KashmiReasiBusAttack
#Latestbengalinews


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?