Home » Sauls Chilima: ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মালওয়ির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমার

Sauls Chilima: ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু মালওয়ির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমার

সময় কলকাতা ডেস্ক, ১২ জুন: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের বিমান দুর্ঘটনা। এবার ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ-পূর্ব এশিয়ার মালওয়ির ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমা। বিমানে সবমিলিয়ে ৯ জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে বলেই খবর।

আরও পড়ুন  Domjur Robbery: রানিগঞ্জের পর এবার ডোমজুড়! ভরদুপুরে সোনার দোকানে কাস্টোমার সেজে দুঃসাহসিক ডাকাতি

জানা গিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ মালওয়ির রাজধানী লিলঙ্গে থেকে সেনার বিমানে রওনা দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট সলস চিলিমা। ওই বিমানে ছিলেন প্রাক্তন ফার্স্ট লেডি শানিল জিম্বিরি-সহ মোট ৯ জন যাত্রী। রাজধানী থেকে ৩৭০ কিলোমিটার দূরে দেশের এক প্রাক্তন মন্ত্রীর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন সকলে। খারাপ আবহাওয়া থাকার কারণে এমজজু শহরে বিমানটি অবতরণ করতে পারেনি, তাই বিমানটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু মাঝ আকাশে আচমকাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরই বিমানটির খোঁজ শুরু হয়।

আরও পড়ুন  ভোট মিটতেই নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকলেন মমতা, উন্নয়নের কাজে গতি আনতে হতে পারে একাধিক সিদ্ধান্ত

দিনভর তল্লাশি অভিযান চলতে থাকে। দক্ষিণ এমজ়ুজু শহরে এক জঙ্গলে বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হয়। তল্লাশি অভিযান চালাতে অন্যান্য দেশের সাহায্য চাওয়া হয় লাজ়ারুস সরকারের তরফে। এরপরই আমেরিকা, ব্রিটেন, নরওয়ে এবং ইজ়রায়েলের মতো দেশগুলি বিপদে সাহায্যের আশ্বাস দিয়েছে। যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার দিনভর দুর্ঘটনাগ্রস্ত বিমানের খোঁজে তল্লাশি চলে। এরপর জঙ্গলের মধ্যে থেকে ভাঙা বিমানের অংশ উদ্ধার করে উদ্ধারকারী দল। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সেদেশের প্রেসিডেন্ট লাজারুস চাকওয়েরাও। মঙ্গলবার দিনভর দুর্ঘটনাগ্রস্ত বিমানের খোঁজে তল্লাশি চলে।

আরও পড়ুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? জেনে নিন হাওয়া অফিসের বড় আপডেট

#Malawi’sVicePresidentSaulsChilima

#latestbengalinews

#দক্ষিণ-পূর্বএশিয়ারমালওয়িরভাইসপ্রেসিডেন্টসলস চিলিমা

About Post Author