স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ জুনঃ লেভানডস্কি-হীন পোল্যান্ডের বিরুদ্ধে জিতে ইউরো অভিযান শুরু করল নেদারল্যান্ডস । যদিও ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিল ডাচরা। সেখান থেকে ২-১ গোলে জয় পেল তারা। সুপার সাব হিসেবে নেমে নেদারল্যান্ডসকে জেতালেন গত মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে যাওয়া উট ওয়েঘর্স্ট। পাপ্ত সুযোগের সদ্ব্যবহার করলে আরও বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারতেন ভ্যান ডাইকরা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় নেদারল্যান্ডস। কোডি গাকপো, মেমফিস ডিপেইরা বার বার পোল্যান্ডের রক্ষণে হানা দিচ্ছিলেন। কিন্তু গোলের কাঙ্ক্ষিত গোলের দেখা তাঁরা পায়নি। উল্টে ১৬ মিনিটের মাথায় অনেকটা খেলার গতির বিপরীতে গোল পেয়ে যায় পোল্যান্ড। জিয়েলিনস্কির কর্নার থেকে হেড করে বল জালে জড়িয়ে দেন অ্যাডাম বুকসা। পিছিয়ে পড়ে ডাচরা। লেভানডস্কি না থাকায় বুকসাকে আক্রমণে রেখে দল সাজিয়েছিলেন পোল্যান্ডের কোচ। সেই সুযোগের সদ্ব্যবহার করলেন তিনি। কিন্তু সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পোল্যান্ড। গোল হজম করে আক্রমণের ঝাঁঝ বাড়ায় নেদারল্যান্ডস। ২০ মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট করেন ভার্জিল ভ্যান ডাইক। তবে ২৯ মিনিটের মাথায় গোল করে নেদারল্যান্ডসকে সমতায় ফেরান কোডি গাকপো। বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শটে গোল করেন লিভারপুল তারকা। প্রথমার্ধেই গোলের ব্যবধান বাড়াতে পারত নেদারল্যান্ডস। কিন্তু গোলের সুযোগ নষ্ট করে তারা।
আরও পড়ুনঃ UEFA Euro 2024 : বেলিংহামের গোলে সার্বিয়া টেস্টে পাস করল ইংল্যান্ড
আরও পড়ুনঃ UEFA Euro 2024 : এরিকসেনের গোলে এগিয়ে গিয়েও ড্র ডেনমার্কের
দ্বিতীয়ার্ধেও খেলার রাশ ছিল ডাচ ফুটবলারদের দখলে। মাঝমাঠের দখল রেখে খেলছিল তারা। কিন্তু বক্সের কাছে গিয়ে পথ হারাচ্ছিল। কয়েকটি ক্ষেত্রে পোল্যান্ডের দুর্গ রক্ষা করেন গোলরক্ষক সেজনি। একটা সময় মনে হচ্ছিল এক পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হবে রোনাল্ড কোম্যানের ছেলেদের। তখনই মাস্টার্স্ট্রোক দেন ডাচ কোচ। ৮১ মিনিটে পরিবর্ত হিসাবে নামেন উইঘর্স্টকে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পরিবর্ত হিসেবে নেমে আর্জেন্টিনার বিরুদ্ধে জোড়া গোল করে প্রায় জিতিয়ে দিয়েছিলেন যিনি। এই ম্যাচেও নিরাশ করলেন না। বক্সের মধ্যে বাঁ পায়ের শটে পোল্যান্ড গোলরক্ষককে পরাস্ত করেন। পিছিয়ে পরেও ম্যাচ থেকে হারিয়ে যায়নি পোল্যান্ড। শেষ দিকে তারাও সুযোগ তৈরি করে। কিন্তু যোগ্য স্ট্রাইকারের অভাবে গোল পায়নি। লেভানডস্কির অনুপস্থিতি টের পেল পোল্যান্ড। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে