Home » কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে থেকে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

সময় কলকাতা ডেস্ক: ১৮ জুনঃ দোরগোড়ায় কড়া নাড়ছে বর্ষা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজায় রয়েছে তীব্র গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। শহর কলকাতার বেশিরভাগ জায়গাতেই প্রধানত মেঘলা আকাশ। আজ থেকে প্রাক বর্ষার  বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বৃহস্পতিবার তা আরও কিছুটা বাড়বে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে রাজ্যের পশ্চিমের ৩ জেলায় আজও তাপপ্রবাহের সতর্কতা। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। কলকাতায় বিকেলের পর তৈরি হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি। এদিকে, বিপদ সীমার ওপর দিয়ে বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিকে জেলা।

আরও পড়ুন   Kanchanjunga Express: বিপর্যয় কাটিয়ে মঙ্গলবার ভোররাতে শিয়ালদহে ঢুকল ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

পূর্বাভাস বলছে, আপেক্ষিক আর্দ্রতার জেরে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। কবে মিলবে স্বস্তির বৃষ্টি? সেই দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ দক্ষিণবঙ্গে বিকেলের পর বৃষ্টি হতে পারে। সকাল থেকেই আকাশের গুমোট ভাব। আপাতত তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে। বুধবারও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৮ থেকে ৫৪ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সেক্ষেত্রে বেশ কয়েক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এদিকে, উত্তরবঙ্গে আরও চার থেকে পাঁচ দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।

#Weatherupdate

#Latestbengalinews

About Post Author