Home » বাড়িতে অনেকটা সুজি পড়ে আছে? স্বাদ বদলাতে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির চমচম

বাড়িতে অনেকটা সুজি পড়ে আছে? স্বাদ বদলাতে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির চমচম

সময় কলকাতা ডেস্ক: ১৮ জুনঃ মিষ্টি ছাড়া বাঙালির যে কোনও অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ। মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছে। বাড়ির সদস্যদের কিংবা অতিথিদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির চমচম। ঘরোয়া যে কোনও অনুষ্ঠানে বাড়ির সবাইকে মিষ্টিমুখ করান নিজের হাতে তৈরি সুজির চমচম দিয়ে। চমচম মানেই কি শুধু দুধ দিয়ে বানানো হবে? সেই দস্তর ভেঙ্গে চেনা পদের অচেনা বদল দেখতে চমচম বানান সুজি দিয়ে। রান্নাঘরে থাকা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুজির চমচম। সুজির চমচম বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   UEFA Euro 2024 : স্কোরবোর্ড সত্যিই গাধা, প্রমাণ করল ইউক্রেনের বিরুদ্ধে রোমানিয়ার বড় ব্যবধানে জয়

উপকরণ:
সুজি: ১/২ কাপ
চিনির গুঁড়ো: ১/২ কাপ
এলাচের গুঁড়ো: ১/৪ চা চামচ
নারকেল কোড়া: ১/৪ কাপ
ঘি: ১ টেবিল চামচ
দুধ: ১ কাপ

আরও পড়ুন   কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাঃ মৃত অন্তত ১৫, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা,কেন এই দুর্ঘটনা? চমকে ওঠার মত তথ্য!

রন্ধন প্রণালী
প্রথমে সুজিটাকে মিক্সিতে মিহি করে নিন। এরপর একটি কড়াই গরম করে তাতে সুজি ১ মিনিট হালকা করে নেড়ে নিন। তবে, খেয়াল রাখবেন সুজি লাল যেন না হয়ে যায়। এরপর এর সঙ্গে দুধ এবং ঘি মিশিয়ে ভাল করে নাড়তে থাকুন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সুজি জমাট বেঁধে গেলে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিন। ২ মিনিট পর একটু ঠান্ডা হয়ে গেলে একটা থালায় ঢেলে চিনির গুঁড়ো মিশিয়ে নিন। এবার নারকেল কোড়া ও এলাচের গুঁড়ো দিয়ে ভাল করে সুজি মেখে নিন। এরপর হাতে সামান্য ঘি মাখিয়ে মণ্ড থেকে চমচমের আকারে গড়ে দিন। একটি স্টিলের থালায় ঘি মাখিয়ে তার মধ্যে চমচমগুলো সাজিয়ে দিন। এরপর প্যানে জল গরম করতে দিয়ে আঁচ বাড়িয়ে উপর চমচম রাখা স্টিলের থালাটি বসিয়ে একটা চাপা দিয়ে দিন। মিনিটপাঁচেক পর নামিয়ে আরেকটু নারকেল কোড়া মাখিয়ে পরিবেশন করুন গরম গরম সুজির চমচম।

#sujirchamcham

#Latestbengalinews

About Post Author