Home » Tri-Nation Karate Competition : চার দিন ব্যাপী আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা কৃতি বারাসাতের ৯ ক্ষুদে

Tri-Nation Karate Competition : চার দিন ব্যাপী আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা কৃতি বারাসাতের ৯ ক্ষুদে

মাহফুজ রুহানী, সময় কলকাতা, ১৯ জুনঃ চার দিনব্যাপী আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বারাসাতের ছেলেমেয়েদের জয়জয়কার। ভারত বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের দিঘাতে আয়োজিত হয়েছিল ট্রাই নেশন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আর সেখানেই একাধিক পদক জিতে তাক লাগিয়ে দিয়েছে বারাসাতের ৯ ক্ষুদে প্রতিযোগী।

জানা গিয়েছে, এই ক্যারাটে টুর্নামেন্টে তিন দেশের মোট ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নেপাল ও বাংলাদেশ ছাড়াও ভারতের বিহার, ঝাড়খন্ড, শিলিগুড়ি ও পূর্ব মেদিনীপুর থেকে প্রতিযোগীরা ভাগ নিয়েছিলেন এই ট্রাইনেশন চ্যাম্পিয়নশিপে। এই টুর্নামেন্টে বারাসাতের কৃতীরা হলেন,- আলভী আঞ্জুম চৌধুরী, আতিকা তাসনিন, রোনক ভট্টাচার্য, বিশাখা বিশ্বাস, সানিয়া ইয়াসমিন,সুনয়না রায়, শ্রীজা সাহা ও বৈশাখী বিশ্বাস।

আরও পড়ুনঃ UEFA Euro 2024 : ইউরোতে অঘটন, ফিফা ক্রমতালিকায় অনেকটা পিছিয়ে থাকা স্লোভাকিয়ার বিরুদ্ধে হারল বেলজিয়াম

আরও পড়ুনঃ UEFA Euro 2024 : স্কোরবোর্ড সত্যিই গাধা, প্রমাণ করল ইউক্রেনের বিরুদ্ধে রোমানিয়ার বড় ব্যবধানে জয়

আরও পড়ুনঃ UEFA Euro 2024 : সুযোগের পর সুযোগ নষ্ট, সংযুক্তি সময়ের গোলে জয় পর্তুগালের

কৃতীদের মধ্যে আলভী আঞ্জুম চৌধুরী ও আতিকা তাসনীন নিজেদের ওজন ও বয়স অনুপাতের ভিত্তিতে কাতা ও কুমিতি উভয় বিভাগেই স্বর্ণ পদক জয়ী হন। পাশাপাশি, রোনক ভট্টাচার্য ও বিশাখা বিশ্বাস কুমিতি বিভাগে স্বর্ণ ও কাতা বিভাগে রুপো জিতলেন। এছাড়াও বৈশাকি বিশ্বাস কাতা বিভাগে ব্রোঞ্জ ও কুমতি ফাইট-এ রুপো জেতেন। সানিয়া ইয়াসমিন ও সায়ন্তনী কুন্ডু কাতা বিভাগে রুপো ও কুমিতি বিভাগে ব্রোঞ্জ জেতেন। সুনয়না রায় এবং শ্রীজা সাহাও  নিজেদের ওজন ও বয়স অনুপাতের ভিত্তিতে কাতা ও কুমিতি উভয় বিভাগেই ব্রোঞ্জ পান। মূলত, আত্মরক্ষার জন্য এই ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। স্বাভাবিক ভাবেই দিন রাত এক করে পরিশ্রমের মধ্যে দিয়ে পদক পেয়ে খুশির হাওয়া ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারে। পাশাপাশি ছাত্র ছাত্রীদের এই ব্যাপক সাফল্যে গর্বিত তাদের প্রশিক্ষক বিরোজ বিশ্বাসও। আগামী দিনেও তাঁর ছাত্রছাত্রীরা আরও সাফল্যের চূড়ায় পৌঁছবেন বলে আশাবাদী তিনি।

About Post Author