Home » মাঝ আকাশে ফের ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক

মাঝ আকাশে ফের ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক

সময় কলকাতা ডেস্ক: ১৯ জুনঃ মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর এক উড়ানে মঙ্গলবার আচমকাই হুমকি বার্তা আসে। যদিও এদিন রাত সাড়ে দশটা নাগাদ বিমানটি নিরাপদেই মুম্বইয়ে অবতরণ করেছে। বিমানে থাকা সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছেন বলেই জানানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোনে ওই হুমকি দিয়েছিল। এর পরই পুলিশ বিল্ডিংয়ে তল্লাশি চালায়। কিন্তু সন্দেহজনক কিছুই উদ্ধার করতে পারেনি।

আরও পড়ুন   Hollong Bungalow Fire: শর্ট সার্কিট থেকে আগুন! পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের ঐতিহ্যবাহী হলং বনবাংলো

এদিকে, ইন্ডিগোর (IndiGo) তরফে একটি বিবৃতি পেশ করে বলা হয়েছে, ইন্ডিগো ফ্লাইট 6E 5149 চেন্নাই থেকে মুম্বই যাচ্ছিল। বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি বার্তা এসেছিল। এরপর সমস্ত প্রোটোকল মেনে বিমানটি মুম্বইয়ে অবতরণ করা হয়। যাত্রীদের নিরাপদে বাইরে আনা হয়। বিমানে থাকা সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছেন। যদিও তল্লাশি শেষ হলে বিমানটি টার্মিনাল এরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেও চেন্নাই থেকে মুম্বইগামী ইন্ডিগো বিমানে ছড়িয়েছিল বোমাতঙ্ক। অবতরণের পরেই বিমান খালি করে শুরু হয় তল্লাশি। যদিও তল্লাশিতে কিছুই মেলেনি।

#ইন্ডিগোরবিমানেবোমাতঙ্ক

#ইন্ডিগো

#Indigo

#Latestbengalinews

About Post Author