Home » ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়ায়! ছাগল বোঝাই পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ৪ যাত্রীর, গুরুতর আহত আরও ৯

ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়ায়! ছাগল বোঝাই পিকআপ ভ্যান উল্টে মৃত্যু ৪ যাত্রীর, গুরুতর আহত আরও ৯

সময় কলকাতা ডেস্ক: ২১ জুনঃ ভয়াবহ দুর্ঘটনা পুরুলিয়ায়! ছাগল বোঝাই পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল ৪ জনের। গুরুতর জখম ৯। আহতদের পুরুলিয়া গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পুরুলিয়া-বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কের আইমুন্ডি গ্রামের ঘটনা। মর্মান্তিক এই দুর্ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন    T20 World Cup 2024 : ব্যাটে সূর্য বলে বুমরার দাপট, আফগানিস্তানকে হারিয়ে সুপার আটে সুপার টিম ইন্ডিয়া

জানা গিয়েছে, শুক্রবার সকালে কয়েকজন ছাগল ব্যবসায়ী ১৮টি ছাগল নিয়ে পিকআপ ভ্যানে পুরুলিয়া যাচ্ছিলেন। আইমুন্ডি গ্রামের কাছে আসতেই ঘটে যায় দুর্ঘটনা। আচমকা ফেটে যায় পিকআপ ভ্যানের চাকা। চালক ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই গাড়িটি রাস্তায় উল্টে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাজুড়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান। এদিকে ঘটনাস্থল থেকে একটু দূরে পুরুলিয়া মফস্বল থানার নাকা চেকিং চলছিল।

আরও পড়ুন   International Yoga Day 2024: বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, ডাল লেকের তীরে যোগাসন প্রধানমন্ত্রী মোদির, সামিল নেতা-মন্ত্রীরাও

খবর পেয়েই ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ কর্মীরাও ছুটে যান। এরপর পুলিশ আহতদের উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা আহতদের মধ্যে চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, মৃতরা সকলেই চৈতনডিহ গ্রামের বাসিন্দা। মূলত ছাগল কেনাবেচাই তাঁদের পেশা।

About Post Author