সময় কলকাতা ডেস্ক: ২১ জুনঃ নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নিয়োগ দুর্নীতি মামলায় নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে ফের তলব করল সিবিআই। এই নিয়ে দ্বিতীয়বার তলব করল সিবিআই। শুক্রবারই তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। এদিন তাপস ছাড়াও নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত আরও ৩ জনকে তলব করা হয়েছে বলেই জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। এই একই অভিযোগ রয়েছে তৃণমূলের আরও একাধিক নেতা মন্ত্রীর বিরুদ্ধে। এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের তলবেব সাড়া দিয়ে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা। এমনকী তেহট্টে তাঁর বাড়িতেও ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। তাপসের আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চালান প্রায় ১২ জন আধিকারিক। সেইসময় পুকুরপাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পেয়েছিলেন গোয়েন্দারা। পুড়ে যাওয়া সেই নথির নমুনাও সংগ্রহ করেছিল সিবিআই।
আরও পড়ুন রানিগঞ্জে শিল্পপতির বাড়িতে ইডির হানা, জারি তল্লাশি
এদিকে, কলকাতা উচ্চ আদালত ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছে। মোট ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল ঘোষণা করে দিয়েছে আদালত। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্পেশাল লিভ পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের কাছে ২০১৬ সালের প্যানেল অনুযায়ী ৫,২৪৩ জন অযোগ্য চাকরি প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই।
স্কুল শিক্ষা দফতরকে এই মর্মে চিঠিও দিয়েছে সিবিআই। হাইকোর্টের নির্দেশ ছিল, অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা হাতে পাওয়ার পর জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করতে হবে। সূত্রের খবর, অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা হাতে পেলেই শুরু হবে জিজ্ঞাসাবাদ পর্ব। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ৮০০ চাকরি প্রার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। জানা গিয়েছে, ২০০৯ সাল থেকে দুর্নীতি সংক্রান্ত অভিযোগেই আটকে ছিল ওই প্রার্থীদের নিয়োগ।
#TMCMLATapasSaha
#Latestbengalinews
#নিয়োগদুর্নীতিমামলা
#Recruitmentcorruptioncase


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?