সময় কলকাতা ডেস্ক, ২৪ জুনঃ পেঁপে খেতে কমবেশি সবাই খেতে ভালবাসেন। ঝোল হোক কিংবা ডাল বা ঘণ্ট-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে পেঁপে। কোফতা মানেই কি চিতল? অথবা চিংড়ি? সেই দস্তুর ভেঙে এবার পাতে পড়ুক পেঁপের কোফতা কারি। পেঁপের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন পেঁপের কোফতা কারি। বাড়ির বড়ো থেকে ছোট,একেবারে চেটেপুটে খাবে পেঁপের কোফতা কারি। পেঁপের কোফতা কারি বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
পেঁপে সেদ্ধঃ ৩ কাপ
আলু সেদ্ধ: ২টি
বেসন: ২ টেবিল চামচ
আদা বাটা: ১ চা চামচ
ধনে গুঁড়ো: আধ চা চামচ
জিরে গুঁড়ো: আধ চা চামচ
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
গরম মশলা গুঁড়ো: আধ চা চামচ
কাঁচালঙ্কা: ৩-৪টি
টোম্যাটো কুচি: আধ কাপ
নুন: স্বাদ অনুযায়ী
শুকনো লঙ্কা: ১টি
তেজপাতা: ১টি
গোটা গরম মশলা: ১ টেবিল চামচ
চিনি: স্বাদ অনুযায়ী
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
নারকেলের দুধ: ১ কাপ

প্রণালী
প্রথমে পেঁপে টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নিন। এরপর একটি পাত্রে সেদ্ধ পেঁপে, আলু, বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, গরম মশলা, সামান্য কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাল করে চটকে মেখে নিন। মেখে নেওয়া সেদ্ধ পেঁপে থেকে ছোট ছোট অংশ নিয়ে বলের আকারে গড়ে নিন। এবার ওই বলগুলি গরম তেলে ভেজে আলাদা করে তুলে রাখুন। অন্য একটি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিন। ভাজা হলে এতে আদা বাটা, টোম্যাটো কুচি, সামান্য নুন দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার কষাতে থাকুন। এরপর সামান্য চিনি ছড়িয়ে নারকেলের দুধ দিয়ে দিন। ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিন। উপর থেকে কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেঁপের কোফতা কারি।
#Latestbengalinews
#Bengalirecipe


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি