Home » ডিএলএস পদ্ধতির অন্যতম জনক সংখ্যাতত্ত্ববিদ ডার্কওয়ার্থ প্রয়াত

ডিএলএস পদ্ধতির অন্যতম জনক সংখ্যাতত্ত্ববিদ ডার্কওয়ার্থ প্রয়াত

সময় কলকাতা ডেস্ক, ২৭ জুন : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। ক্রিকেটের ভরা মরশুমে আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বৃষ্টিরও যেন মরশুম। লেগেই থাকছে বৃষ্টি।  বর্ষাবাদলে প্রায়ই ওভারে কাটছাঁট করছে। বৃষ্টি বিঘ্নত খেলায় রোগ করা হচ্ছে ডার্কওয়ার্থ -লুইস -স্টার্ন মেথড বা ডিএলএস মেথড (DLS Method )।আর এরকম সময়, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের মধ্যেই  চলে গেলেন ডিএলএস পদ্ধতির  অন্যতম জনক সংখ্যাতত্ত্ববিদ  ফ্রাঙ্ক ডাকওয়ার্থ।  তার পরিবারের পক্ষ থেকে তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। ডাকওয়ার্থ প্রয়াত হওয়ায় ক্রীড়া এবং পরিসংখ্যান জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।

সীমিত ওভারের ম্যাচ  জনপ্রিয় হওয়ার পরে  ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য প্রয়োজন ছিল একটি বিজ্ঞানসম্মত নিয়মের। ১৯৯২ সালে যা না থাকায়  দক্ষিণ আফ্রিকাকে ১৩ বলে ২২ রান বাকি থাকার পরে ম্যাচের কম রানের দুওভার কাটা যাওয়ায় এক বলে বাইশ রানের অসম্ভব টার্গেটের সামনে পড়তে হয়।ডার্কওয়ার্থ ও লুইস আবিষ্কৃত ডিএলএস মেথড ১৯৯৭ সালে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে প্রয়োগ করা হয়েছিল। এই নিয়মের সংশোধন করা হয়েছিল  ২০০১ সালে। ডাকওয়ার্থ প্রয়াত হওয়ার চার বছর আগেই তার সহযোগী সংখ্যাতত্ত্ববিদ টনি লুইস  ৭৮ বছর বয়সে পরলোকগত হয়েছিলেন।।

 

About Post Author