Home » আত্মীয়-ই চোর! সোনা-গয়না-টাকা চুরি করে পাকড়াও

আত্মীয়-ই চোর! সোনা-গয়না-টাকা চুরি করে পাকড়াও

সানী রায়,সময় কলকাতা, ২৭ জুন : প্রচলিত প্রবাদ, যম জামাই ভাগনা, তিন নয় আপনা।  আত্মীয়রা যে কাছের হয় না, সেরকম প্রবাদ চালু থাকলেও প্রবাদের  বাস্তবে কতটা সত্যতা আছে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। তবে অর্থের জন্য আত্মীয়-ও যে চুরি করতে পারে আত্মীয়ের বাড়িতেই তার প্রমাণ মিলল উত্তরবঙ্গের ধূপগুড়িতে। চুরি যাওয়া সোনা ও টাকা উদ্ধার করতে নেমে পুলিশি তদন্তে উঠে এল বিস্ময়কর তথ্য। প্রকাশ পেয়েছে, ধৃত গুণধর ব্যক্তি সর্বস্ব খোয়ানো মানুষটির নিকট আত্মীয়। বামাল সমেত ধরা পড়েছে তস্কর আত্মীয়। চোর চূড়ামণিকে তোলা হয়েছে আদালতে। আত্মীয়ই চোর প্রকাশ পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল স্বাভাবিকভাবেই প্রকট।

ঘটনায় প্রকাশ, পরিবার-পরিজন সহ গৃহকর্তার বাড়িতে না থাকার সুযোগ নিয়ে চুরি করেছে আত্মীয়। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধূপগুড়ির বর্মন পাড়া এলাকার বাসিন্দা গোপাল বর্মন ১৯ তারিখ পরিবার সহ বাড়ির বাইরে ছিলেন। ১৯ তারিখ রাতে বাড়তে ফিরলে দেখতে পান ঘরের ভেতরে থাকা সোনার গয়না এবং নগদ টাকা চুরি গেছে। ২১ তারিখ গোপাল বর্মন ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।সেই অভিযোগের ভিত্তিতেই ধূপগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্ত নেমে সন্দেহ হওয়ায় পুলিশ অজয় বর্মন যিনি গোপাল বর্মনের আত্মীয় তাকেই গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অজয় বর্মনের থেকে সোনার অলংকার এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কিনা তার খোঁজ চলছে। ঘটনায় পুলিশি তৎপরতা প্রকাশ পেয়েছে, সামাজিক বন্ধনের ও মূল্যবোধের রজ্জু যে অন্যায় প্রলোভনে  ছিঁড়ে যাচ্ছে তাও প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন মমতার কড়া নির্দেশের পরই সল্টলেকে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পুলিশের

About Post Author