সুজয় ভট্টাচার্য,পূর্ব বর্ধমান, সময় কলকাতা, ২৭ জুন : বর্ধমানকে বলা হত পশ্চিমবঙ্গের শস্য ভান্ডার। বর্ধমান জেলা বিভক্ত হয়ে যাওয়ার পরে পূর্ব বর্ধমানের উর্বরা কৃষিক্ষেত্রের জন্য এই জেলা কৃষির জন্য প্রসিদ্ধি লাভ করে। ধান আর আলু পূর্ব বর্ধমানের প্রধান অর্থকরী ফসল। এই জেলায় গড়পড়তা ৭০ হাজার হেক্টরের বেশি এলাকা জুড়ে কৃষিক্ষেত্রে আলুচাষ হয়ে থাকে। শস্য ভান্ডারে দেখা দিয়েছে বিপর্যয়। অকালবর্ষণের ফলে আলুচাষিরা বিপুল ক্ষতির মুখে৷ অসময়ে অতিবৃষ্টির কারণে ক্ষতি আকাশ ছুঁয়েছে। ধুঁকছে পূর্ব বর্ধমানের আলুচাষিরা।এই ক্ষতিপূরণের দাবিতে বিভিন্ন স্তরে বারবার দাবি জানানো সত্ত্বেও কোনও সুরাহা মেলেনি।
প্রতিকার চেয়ে মঙ্গলবার ও বুধবার আলুচাষিরা পথে নেমেছে।কৃষি ও কৃষক বাঁচাও কমিটি এবং কৃষক ঐক্যমঞ্চের যৌথ উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর, বর্ধমান-১ ও ২, মেমারি- ১ ও ২, গলসী সহ বিভিন্ন ব্লক থেকে কৃষকরা একত্রিত হয়ে শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান।

এরপর তারা ১০ দফা দাবি নিয়ে জেলাশাসককে ডেপুটেশন এবং ৮ দফা দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরকেও ডেপুটেশন দেয় , বিক্ষোভে অংশ নেওয়া কৃষকরা জানান রাজ্য ও কেন্দ্র উভয় সরকার আলুচাষিদের দেখুক না হলে চাষিরা আরও ঋণগ্রস্থ হয়ে পড়বে, এমনকি তাদের আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না।
কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সম্পাদক অনিরুদ্ধ কুন্ডু বলেন, যেভাবে বিমা কোম্পানি ক্ষতির পরিমাণ ঠিক করেছে তা ঠিক নয়।দেখা যাচ্ছে যে সকল এলাকায় আলু চাষ হয়নি এবং বেশি ক্ষতি হয়নি সে সকল এলাকায় ক্ষতির পরিমাণ বেশি দেখানো হচ্ছে।
আলুচাষিরা ধুঁকছে, উত্তরণের রাস্তা খুঁজতে তাদের দাবি বেশ কয়েকদফার। সঠিক পর্যবেক্ষণ করে অকালবর্ষায় ক্ষতিগ্রস্ত আলুচাষিদের ১০০ শতাংশ বীমার টাকা দিতে হবে, কৃষিতে বিদ্যুতের স্মার্ট মিটার ও এল পি এস সি বাতিল, কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ ও সারে কালোবাজারি রুখতে হবে।অতিসত্বর তাদের এই দাবিগুলোর না মানা হলে তারা নবান্ন অভিযান এমনকি দিল্লি-অভিযানেরও ডাক দেবে। সবমিলিয়ে পূর্ব বর্ধমানে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া আলুচাষিরা এখন অক্সিজেন খুঁজছে।
আরও পড়ুন আত্মীয়-ই চোর! সোনা-গয়না-টাকা চুরি করে পাকড়াও


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী