সানী রায়,সময় কলকাতা,২৮ জুন : শ্রম অধিকার বা শ্রমিকদের অধিকার নিয়ে অনেকগুলি আইন রয়েছে।সাধারণত শ্রম আইন গুলি শ্রমিকদের বেতন-ভাতা , বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নিরাপদ কর্মপরিবেশ পাওয়ার নিশ্চয়তা দেয়। সাম্প্রতিক সময়ে নতুন চারটি আইন হয়েছে যার আগেই ছিল ২৯ টি কেন্দ্রীয় ও শ্রম ও শিল্প আইন। এই আইনগুলি থাকলেও শ্রমিকদের অধিকার বারবার লঙ্ঘন হতে থাকে, অনেক সাধারণ শ্রমিক আদালতে গিয়ে তাদের অধিকার খর্ব হওয়ার বিরুদ্ধে উদ্যোগী হন নি। বড়জোড় তারা মালিকশ্রেণীর সঙ্গে দেনাপাওনার আলাপ-আলোচনা করে থাকে।খুবজোর তারা ধর্ণায় বসেন যেমনটা করছেন কেন্দ্রীয় সরকার অধিগৃহীত অ্যান্ড্রু ইউল সংস্থার অন্তর্গত নিউ ডুয়ার্স চা বাগানের কর্মীরা।

নিয়মিত কাজ করেও মিলছে না বেতন। বকেয়া বেতনের দাবীতে চা বাগানের ম্যানেজারের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখালেন বাগানের কর্মীরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় সরকার অধিগৃহীত অ্যান্ড্রু ইউল সংস্থার অন্তর্গত নিউ ডুয়ার্স চা বাগানের স্টাফ ও সাবস্টাফ ও শ্রমিকেরা তাদের বকেয়া বেতন মেটানোর দাবীতে ফ্যাক্টরীতে ধর্নায় বসলেন । জানা গেছে, প্রায় ২ মাস ধরে এই বাগানের স্টাফ ও সাবস্টাফরা নিয়মিত কাজ করেও বেতন পাচ্ছিলেন না। ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক-কর্মীদেরও ৮ সপ্তাহ ধরে কোনো মজুরি দেওয়া হচ্ছে না।
অ্যান্ড্রু ইউল গ্রূপের অধীনে থাকা বাগানের শ্রমিকদের অভিযোগ প্রতি বছর বর্ষার আগে বাগান কর্তৃপক্ষ থেকে ছাতা, জুতো, ত্রিপল দেওয়ার নিয়ম থাকলেও সেগুলি মিলছে না। পাশাপাশি, ২০২৩ এর এপ্রিল মাস থেকে পিফের টাকা কাটা হলেও সেটিও জমা পড়ছে না। এদিন, বাগানের প্রায় তিনশোর বেশী শ্রমিক বেতনের দাবিতে ধর্নায় বসেন। এখন দেখার দুর্ভোগ সইতে থাকা কর্মীরা প্রাপ্য কবে পান।
আরও পড়ুন অভিশপ্ত ভানগড় দুর্গের ইতিহাস ও অলৌকিক কাহিনী


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?