Home » Copa America 2024 : মেক্সিকোকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা

Copa America 2024 : মেক্সিকোকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ জুনঃ প্রথম দল হিসাবে চলতি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গতবারের কোপা চ্যাম্পিয়নদের অনুসরণ করে এবার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল ভেনেজুয়েলা । বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সো-ফি স্টেডিয়ামে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন সলোমন রণ্ডন। এই ম্যাচে হারলেও কোয়ার্টারের দরজা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না মেক্সিকোর জন্য। দ্বিতীয় দল হিসেবে তাদেরও সুযোগ রয়েছে।

গত রবিবার বি গ্রুপের প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারিয়েছিল ভেনেজুয়েলা । ম্যাচের ফল ছিল ২-১। অন্যদিতে জামাইকাকে ১-০ গোলে হারিয়ে কোপা অভিযান শুরু হয়েছিল মেক্সিকোর। দ্বিতীয় ম্যাচে এই দুই দলের লড়াইয়ে যেই দল জিতত তারা প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেত। সেই সুযোগের সদ্ব্যবহার করল ভেনেজুয়েলা। যদিও গোটা ম্যাচে বলের দখল রাখা থেকে শট নেওয়া সব বিভাগেই এগিয়ে ছিল মেক্সিকো। গোটা ম্যাচে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রাখে তারা। ১৮ টি শটের মধ্যে বিপক্ষের গোলে ৫ টি শট রাখে। কিন্তু গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেয়ে যায় ভেনেজুয়েলা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রণ্ডন। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে পেনাল্টি পেয়েছিল মেক্সিকোও। কিন্তু গোল করতে ব্যর্থ হন ওরবেলিন পিনেডো। ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমা তাঁর শট রুখে  দেন। একই সঙ্গে দলের জয় নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ T20 World Cup আফগান স্বপ্ন চুরমার করে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

আরও পড়ুনঃ Calcutta Football League 2024 : ডেভিডের অভাব মালুম হল না, হাফডজন গোলে উয়াড়িকে উড়িয়ে কলকাতা লিগ শুরু করল মহামেডান স্পোর্টিং

আরও পড়ুনঃ Optical Illusion: ৫ শতাংশ পারলেন এই ধাঁধার সমাধান করতে, আপনিও চেষ্টা করুন, ৩০ সেকেন্ডের মধ্যে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বার করে দেখান

ভেনেজুয়েলা জিতে যাওয়ায় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল জামাইকা। ইকুয়েডর ও মেক্সিকো একটি ম্যাচে জয় পাওয়ায় দুই দলের পয়েন্ট ৩। গোল পার্থক্যে ১ গোলে এগিয়ে রয়েছে ইকুয়েডর। এই দুই দলের সাক্ষাতে যেই দল জিতবে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। আর ড্র হলে অ্যাডাভান্টেজ থাকবে ইকুয়েডরের।

About Post Author