সময় কলকাতা ডেস্ক, ২ জুলাইঃ বিধ্বংসী অগ্নিকাণ্ড ধাপার রাসায়নিক গুদামে। দাউদাউ করে জ্বলে উঠল মোবিল কারখানার গুদাম। মঙ্গলবার সকালে ভয়াবহ আগুন লাগে ধাপা মাঠপুকুরের কাছে সায়রাবাদে রাসায়নিক গুদামে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন আসে। দমকল কর্মীদের প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে নয়। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। প্রচুর ক্ষয়ক্ষতি হলে এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে, অগ্নিকাণ্ড কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
আরও পড়ুন তৃণমূলকর্মীর তালিবানি-শাসন, আক্রান্ত যুগলের সঙ্গে দেখা করতে চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল বোস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১ ট ২৫ মিনিটে ধাপা মাঠপুকুরের কাছে সায়রাবাদে একটি মোবিল কারখানার গুদামে আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় কয়েক মিনিটের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। দ্রুত আগুনের লেলিনহান শিখা বাড়তে থাকে। স্থানীয়রা আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিভানোর কাছে হাত লাগান।
গোটা এলাকা ফাঁকা করতে শুরু করেন তারা। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কারখানায় মজুত ছিল ইঞ্জিন অয়েল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে দমকল সূত্রে খবর। কারখানা থেকে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তাদেরকে বোঝা যাচ্ছে এদিন আগুনের তীব্রতা ঠিক কতটা ছিল। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। সবটা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন।
#ধাপাররাসায়নিকগুদামে বিধ্বংসীঅগ্নিকাণ্ড
#Latestbengalinews


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০