Home » রেশন দুর্নীতি মামলায় ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত

রেশন দুর্নীতি মামলায় ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত

সময় কলকাতা ডেস্ক, ২ জুলাইঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে , ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। রেশন দুর্নীতি মামলায় এবার ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতিমধ্যেই ব্যাঙ্কের লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে পরপর দু’বার তলব করেছিলেন ইডির আধিকারিকরা। ইডির তলবে সাড়া দিয়ে গত ১৯ জুন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন ঋতুপর্ণা। সূত্রের খবর, রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের সময়ই ৭০ লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা জানান ঋতুপর্ণা সেনগুপ্ত। এই টাকা রেশন বন্টন দুর্নীতির এক অভিযুক্তর মাধ্যমে অভিনেত্রীর অ্যাকাউন্টে এসেছিল এমনই ধারণা আধিকারিকদের।

আরও পড়ুন   বৃষ্টিভেজা সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন চাপলি কাবাব

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গত মাসেই ঋতুপর্ণাকে সমন পাঠানো হয়েছিল। সেই সময় মেল মারফত অভিনেত্রী জানিয়েছিলেন, বিদেশে থাকার কারণে তাঁর পক্ষে দেখা করা সম্ভব হচ্ছে না। এরপর দেশে ফিরেই তিনি ইডি কর্তাদের সঙ্গে দেখা করলেন। ইডির দাবি, অভিনেত্রী ছাড়াও রেশন বন্টন দুর্নীতির তদন্তে ক্রমে একের পর এক নাম উঠে এসেছে। তাঁদের সঙ্গে এই মামলায় অভিযুক্তদের মধ্যে কয়েকজনের সঙ্গে বিপুল টাকার লেনদেন হয়েছে। ইডি সূত্রের খবর, অভিনেত্রীর প্রযোজনা সংস্থা নিয়ে প্রশ্ন করতে পারেন ইডি আধিকারিকরা। তাঁর প্রযোজনা সংস্থার আয় ও আয়ের নথিও ইডি খতিয়ে দেখবে। ওই সংস্থার মাধ্যমে কী কী ছবি, রিয়্যালিটি শো, টিভি অনুষ্ঠান প্রযোজনা করা হয়েছে, ইডি তা জানার চেষ্টা করছে। অভিনেত্রীকে তাঁর আয় সংক্রান্ত ব্যায়পারেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সূত্রের খবর, রেশন দুর্নীতির অভিযুক্তর সঙ্গে অভিনেত্রীর ব্যােঙ্ক লেনদেনের প্রমাণ মিলেছে, তা তিনি কোন কোন খাতে বা কী কী কারণে ওই ব্যাক্তির কাছ থেকে টাকা নিয়েছেন, তা জানার জন্যী ইডি আধিকারিকরা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন।

উল্লেখ্য, এর আগেও ২০১৯ সালে রোজভ্যালি সংক্রান্ত একটি মামলায় ইডি তলব করেছিল অভিনেত্রীকে। এই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান হয়। তদন্তকারী সংস্থার দাবি, রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছিল সেই সময় তাঁর কিছু বিদেশ ভ্রমণের অর্থের উৎস নিয়ে। সেই মামলার পাঁচ বছর পর এবার রেশন দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

#RituparnaSengupta 

#Rationcorruptioncase

#Latestbengalinews

About Post Author