Home » বৃষ্টিভেজা সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন চাপলি কাবাব

বৃষ্টিভেজা সন্ধ্যার আড্ডায় চায়ের সঙ্গে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন চাপলি কাবাব

সময় কলকাতা ডেস্ক, ২ জুলাইঃ সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই অতিথিদের কিংবা পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন চাপলি কাবাব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন চাপলি কাবাব। বিশেষ করে সন্ধ্যার আড্ডায় একবার এই চিকেন চাপলি কাবাব খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। চিকেন চাপলি কাবাব রেজালা বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। চিকেন চাপলি কাবাব বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি- 

আরও পড়ুন   Mohammedan Sporting CFL : দ্বিতীয় ম্যাচেই ধাক্কা, খিদিরপুরের বিরুদ্ধে এক পয়েন্ট পেয়েই মাঠ ছাড়তে হল মহামেডান স্পোর্টিংকে

উপকরণ
চিকেন ৫০০ গ্রাম
পেঁয়াজ ৩ টি মিহি করে কাটা
আদা, রসুন পেস্ট ১ চা চামচ
জোয়ান ১/২ চা চামচ
ধনে, জিরে ১ চা চামচ
গোলমরিচ ৫টি
গরমমশালা হাফ চা চামচ
লঙ্কা কুচনো ৫ টি
ধনেপাতা কুচনো পরিমাণ মতো
ডিম ১ টি
ছোলার ছাতু ২ টেবিল চামচ
ঘি ৫০ গ্রাম

প্রণালী

প্রথমেই কুচানো পেঁয়াজ এবং চিকেন কিমা মিক্সিতে মিহি করে পেস্ট করে নিন। এরপর ধনে, জিরে, গোল মরিচ প্যানে গরম করে গুঁড়ো করে নিন। সবরকম মশলা ও ডিম, ছাতু, লবণ, ২ চামচ ঘি, ধনেপাতা, আদা রসুন পেস্ট, জোয়ান, লঙ্কা কুচনো চিকেনের ওই পেস্টের মধ্যে দিয়ে খুব ভাল করে মাখতে হবে। ম্যারিনেট করা চিকেন এক ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে। এবার হাতের সাহায্যে গোল গোল আকারে কাবাব বানিয়ে নিন। ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিন। তেল গরম হয়ে গেলে কাবাবগুলো সোনালি করে ভেজে নিতে হবে। চিলি গার্লিক সস দিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন চাপলি কাবাব।

#চিকেনচাপলিকাবাব
#Chickenchapalikebab
#Latestbengalinews

About Post Author