সময় কলকাতা ডেস্ক, ৪ জুলাই: গুরুতর অসুস্থ বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়। বুধবার রাতে কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে আচমকাই পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে মুকুল রায়ের। এরপর দেরি না করে সংজ্ঞাহীন অবস্থাতেই তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে পরীক্ষা করে দেখা যায়, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে মুকুল রায়ের। তাই মাঝরাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন UEFA Euro Cup 2024 : ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে কারা কাদের প্রতিপক্ষ, কবে রয়েছে ম্যাচ?
অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে দেখা হবে কেমন আছেন। এরপরে চিকিৎসকেরা পরবর্তী চিকিৎসার কথা জানাবেন। ইতিমধ্যেই মুকুল রায়ের চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রবীণ এই রাজনীতিক। তাঁর ডিমেনশিয়া রয়েছে। তাঁর স্মৃতি দুর্বল হয়েছে। মাঝেমধ্যে মানসিক ভারসাম্যের সমস্যাও দেখা যায়। তাঁর শরীরের মাত্রাতিরিক্ত শর্করা থাকায় নিয়মিত ইনসুলিন নিতে হয়।
#মুকুলরায়
#MukulRoy
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা