সময় কলকাতা ডেস্ক, ৭ জুলাই : ছিলেন তাই বোঝা যেত না। তাঁরা না থাকলেও সূর্য – রাহুল সহ অন্য সিনিয়ররা সামলে দিতেন। বিশ্বকাপ জয় করেও টিটোয়েন্টি থেকে রোহিত-কোহলির অবসর তাই আপাতত বেশ ভালোরকম ভোগাতে পারে টিম ইন্ডিয়াকে। জিম্বাবুয়ে সফরের প্রথম টি- টোয়েন্টি ম্যাচে পরিষ্কার বোঝা গেল ভারতীয় তরুণ ক্রিকেটাররা এখনও সম্পূর্ণ প্রস্তুত নয়। আর সেজন্যই, বিশ্বকাপ জয়ের আট দিনের মধ্যে মুখ থুবড়ে পড়ল ভারত। ২০ ওভারে জিম্বাবুয়ে করেছিল ৯ উইকেটে ১১৫। ভারত কষ্টেসৃষ্টে একশোর গন্ডি পার করে ১০২ রানে অলআউট হয়ে যায়।
দুই ভারতীয় স্পিনার রবি বিশনোই ও ওয়াশিংটন সুন্দর মিলে নব্বই রানে ৯ উইকেট ফেলে দিলেও ভারত অলআউট করে উঠতে পারে নি জিম্বাবুয়েকে। ব্যাট করতে নেমে অভিষেক শর্মার শূন্য রানে আউট হওয়া দিয়ে শুরু। আইপিএলের চার দিগগজ মহারথী অভিষেক -রিঙ্কু – ঋতুরাজ -রিয়ান পরাগের সর্বমোট সংগ্রহ ৯ রান। শুভমান -ওয়াশিংটন সুন্দর ব্যাট হাতে চেষ্টা করলেও লাভ হয় নি।গিল করেন ৩১, সুন্দরের সংগ্রহ ২৭। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ সিকান্দার রাজা – বল করছেন সুনীল নারাইনের অ্যাকশনে। বল সেরকম না ঘুরলেও ভারতীয়দের ঘোল খাওয়ালেন তিনি।।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট