সময় কলকাতা ডেস্ক, ১২ জুলাই: ইডির গ্রেফতারি মামলায় কিছুটা স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
শেষমেশ সুপ্রিম কোর্টের রায়ে ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন তিনি। জানা গিয়েছে, জামিন পেলেও এখনই জেলমুক্তি নয় কেজরিওয়ালের। তবে, ইডির মামলায় স্বস্তি পেলেও এখনও রয়েছে সিবিআইয়ের মামলা। শুক্রবার সকালে দেশের শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের এজলাসে ED মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। যেখানে ১০০ কোটি টাকার দুর্নীতিতে কেজরিওয়ালের সরাসরি যোগ থাকার দাবি করা হয়েছে।
আরও পড়ুন বিদায়লগ্নে আরও একটি রেকর্ড গড়লেন অ্যান্ডারসন
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। এরপরই সুপ্রিম কোর্টের রায়ে অন্তর্বর্তী জামিন পেলেন তিনি।
তবে অন্তর্বর্তী জামিন পেলেই এখনই তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। কেননা আবগারি দুর্নীতি মামলায় তিনি ইতিমধ্যেই সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন। সেই মামলায় এখনও জেল হেফাজতেই রয়েছেন তিনি। ED-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ মামলাকে শুক্রবার বৃহত্তর বেঞ্চে পাঠিয়েছে আদালত। শীর্ষ আদালতের এদিন বলেন, গত ৯০ দিন ধরে জিজ্ঞাসাবাদ চলছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কেজরিওয়াল তাঁর ভূমিকা পালন করে যাবেন কিনা তা তাঁর উপরই নির্ভর করছে।

উল্লেখ্য, কিছুদিন আগেই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওইদিন দিল্লির নিম্ন আদালতে শুনানি ছিল। কিন্তু, সকালেই ইডি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। সেই মামলার শুনানি শেষে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুধীর কুমারের অবসরকালীন বেঞ্চ স্থগিতাদেশ দেয়। শীর্ষ আদালতে বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ছিল মামলার শুনানি। তবে, হাইকোর্টে আবগারি দুর্নীতি মামলা বিচারাধীন হওয়ার কারণে হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। এরপরই দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, যতক্ষণ না ইডির আনা নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর আবেদনের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগের নির্দেশ স্থগিত থাকবে।
#Liquorcorruptioncase
#Latestbengalinews
#অরবিন্দকেজরিওয়াল
#দিল্লীহাইকোর্ট
#ArvindKejriwal
#DelhiHighCourt


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর