Home » By Election Result: উপনির্বাচনে বড় ধাক্কা বিজেপির! দেশের সাত রাজ্যের ১৩ আসনের মধ্যে ১১টিতে এগিয়ে ইন্ডিয়া জোট

By Election Result: উপনির্বাচনে বড় ধাক্কা বিজেপির! দেশের সাত রাজ্যের ১৩ আসনের মধ্যে ১১টিতে এগিয়ে ইন্ডিয়া জোট

সময় কলকাতা ডেস্ক, ১৩ জুলাইঃ শনিবার দেশের সাত রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলগণনা চলছে। রাজ্যের চার বিধানসভা কেন্দ্র ছাড়াও ভোট গণনা চলছে হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়ে। বিহারের রুপৌলী, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং মঙ্গলৌর কেন্দ্রেও উপনির্বাচনের ফলগণনা চলছে। ফলগণনা চলছে তামিলনাড়ুর বিক্রবন্দী এবং পঞ্জাবের জালন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রেও। এই ১৩টি আসনের মধ্যে ১১টিতেই এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। লোকসভা ভোটের পর উপনির্বাচনেই হোঁচট খেল NDA। বাংলায় তৃণমূল, হিমালচল, উত্তরাখণ্ডে কংগ্রেস, পঞ্জাবে আপ এবং তামিলনাড়ুতে এগিয়ে ডিএমকে প্রার্থীরা। ইতিমধ্যেই হিমাচল এবং পঞ্জাবের একটি করে আসনে জয় ছিনিয়ে নিয়েছেন আপ প্রার্থী। ইন্ডিয়া-এনডিএ জোটের শক্তির লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে গোহারা হতে পারে মোদি-শাহ জুটি।

আরও পড়ুন  By Election Resultঃ রায়গঞ্জে জমজমাট লড়াই! বিজেপিকে পেছনে ফেলে ৫০ হাজার ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী

পাঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে ২৩ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগৎ। হিমাচল প্রদেশের তিনটি কেন্দ্রেই এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থীরা। হিমাচলের নালাগড় কেন্দ্রেও কংগ্রেস প্রার্থী হরদীপ সিং বাওয়া বিজেপির কেএল ঠাকুরের থেকে এগিয়ে রয়েছেন প্রাথমিক প্রবণতায়। উত্তরাখণ্ডের বদ্রীনাথে দ্বিতীয় রাউন্ডের শেষে কংগ্রেসের লাখপত সিং বুটোলা সামান্য ভোটে বিজেপির রাজেন্দ্র ভাণ্ডারীর থেকে এগিয়ে। তামিলনাড়ুতে এমকে স্ট্যালিনের ডিএমকে প্রার্থী আন্নিয়ুর শিবা বিক্রাবন্দি কেন্দ্রে ২ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে, মধ্যপ্রদেশের অমরওয়ারায় বিজেপি প্রার্থী কমলেশপ্রতাপ শাহ এগিয়ে রয়েছেন। অন্যদিকে, বিহারের রুপৌলি কেন্দ্রে এনডিএ জোটের জেডিইউ প্রার্থী কলাধরপ্রসাদ মণ্ডল সাড়ে ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, এদিন রাজ্যের চার বিধানসভা কেন্দ্র – মানিকতলা, বাগদা, রানাঘাট-দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভায় চলছে ফলগণনা। ১১ রাউন্ড শেষে ৩৫, ৪৪২ ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে। নবম রাউন্ডের শেষে মধুপর্ণা ঠাকুর ২০ হাজার ৮৮৪ ভোটে এগিয়ে আছেন। রায়গঞ্জে ৪৬১৮৩ ভোটে এগিয়ে তৃণমুল। অষ্টম রাউন্ড শেষে ২৯ হাজার বেশি ভোটে মুকুটমণি অধিকারী এগিয়ে। এদিন গণনা শেষ হওয়ার আগেই আবির খেলা শুরু হয়েছে মানিকতলা, রায়গঞ্জ ও বাগদাতে। রায়গঞ্জ কেন্দ্রে এই প্রথমবার জয়ী হল তৃণমূল। প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে ফেরার পর টিকিট পান লোকসভা ভোটে। তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় বড় ব্যবধানে জিতলেন তিনি।

#BypollElectionResults

#Latestbengalinews

#IndiaAlliance

About Post Author