সময় কলকাতা, ১৩ জুলাই : ময়দানের বাইরে যাই হোক, সঞ্জীব গোয়েঙ্কার টাকার ঝুলির কাছে যতই হারতে হোক ইস্টবেঙ্গলকে, মাঠের লড়াইয়ে এবার জিতেই মরশুম শুরু করল ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম সাক্ষাৎকারে, কলকাতা লিগে ইস্টবেঙ্গল ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিল মোহনবাগানকে। ইস্টবেঙ্গলের এবারের লিগে টানা তৃতীয় জয়, অন্যদিকে প্রথম দুটি ম্যাচ ড্রয়ের পরে ইস্টবেঙ্গলের কাছে হার মোহনবাগানের। এদিন ইস্টবেঙ্গল আরও বড় ব্যবধানে জিতলেও বলার কিছু ছিল না। ইস্টবেঙ্গলের হয়ে এদিন গোল করেন বিষ্ণু ও জেসিন টিকে। প্রথমার্ধের খেলার ফল গোলশূন্য থাকার পরে ইস্টবেঙ্গল ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায়। খেলার সংযোজিত সময়ে গোল করে মোহনবাগানের কিছুটা সম্মান রক্ষা করেন সুহেল ভাট।

আরও পড়ুন :ভারতের ওপেনিং জুড়ি নিয়ে সমস্যা, কী করবেন গম্ভীর?
এদিন দলগত ভারসাম্যের দিক থেকে ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে থাকলেও জোসেফ লাল কার্ড দেখায় শেষ ১৫ মিনিটের বেশি সময় ইস্টবেঙ্গলকে দশজনে খেলতে হয়। তবে গোলের নিচে প্রবীণ দেবজিত ছাড়াও আক্রমণে বিষ্ণু , সায়ন, ডেভিডদের সামনে মোহনবাগানকে অসহায় দেখিয়েছে। তিন খেলায় দুই পয়েন্ট পেয়ে লিগের পয়েন্ট টেবিলে মোহনবাগানের অবস্থা করুণ।।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে