সময় কলকাতা ডেস্ক, ১৩ জুলাইঃ মাঝে কেটে গিয়েছে অনেকগুলি বছর। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর বাগদায় ফুটল ঘাসফুল। প্রথমবার ময়দানে নেমেই ৩০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। ৩৩ হাজার ৬৬৪ ভোটে জয় পেয়ে বাগদা বিধানসভা কেন্দ্রে জয়ী হল তৃণমূল। চলতি বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। তাঁর বয়স ২৫ বছর।
এর আগে ২০১১ সালে ৯১ হাজারের বেশি ভোটে বাগদা বিধানসভায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী উপেন্দ্রনাথ বিশ্বাস। ২০১৬ সালে এই কেন্দ্রে ১ লক্ষ ভোটে বিজয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী দুলাল বর। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ১ লক্ষের উপরে ভোট পেয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেন। গত লোকসভা নির্বাচনে বনগাঁ কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন তিনি। কিন্তু হেরে যান তিনি। তাই ফের তাঁকে এই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে জোর জল্পনা চলছিল। এরপরই প্রার্থী তালিকায় নতুন চমক আনে তৃণমূল। উপনির্বাচনে মতুয়া পরিবারের সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে বেছে নেয় তারা।

অন্যদিকে, রায়গঞ্জ কেন্দ্রে এই প্রথমবার জয়ী হল তৃণমূল। প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দলবদল করে বিজেপিতে গিয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। পরে তৃণমূলে ফেরার পর টিকিট পান লোকসভা ভোটে। তবে লোকসভায় হেরে যান বিজেপির কাছে। এবার বিধানসভায় বড় ব্যবধানে জিতলেন তিনি। মানিকতলা বিধানসভা কেন্দ্রেও জিতল তৃণমূল। প্রায় ৬২ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন প্রয়াত রাজ্যের সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে।
#Latestbengalinews ,
#মধুপর্ণাঠাকুর ,
#প্রয়াতরাজ্যেরসাধনপাণ্ডেরস্ত্রীসুপ্তিপাণ্ডে,
#কৃষ্ণকল্যাণী


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা