সময় কলকাতা ডেস্ক, ১৬ জুলাইঃ ফের উত্তপ্ত ভূস্বর্গ। সোমবার রাতে জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের মারণ হামলায় একজন ভারতীয় সেনা অফিসার-সহ চারজন নিরাপত্তা রক্ষী শহিদ হয়েছেন। গুরুতর জখম আরও এক সেনা। সোমবার রাতে ডোডার ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই চলে। এবার এই হামলার দায় স্বীকার করে নিল পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের ছায়াসঙ্গী কাশ্মীর টাইগার্স। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় চার সেনা জওয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন Wimbledon 2024 : টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন স্পেনের আলকারাজ, স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন জোকারকে
জানা গিয়েছে, সোমবার রাত পৌনে আটটা নাগাদ দেশা বনাঞ্চলের ধরি গোটে উরারবাগি এলাকায় জঙ্গি কার্যকলাপের খবর পেয়ে তল্লাশি অভিযান চলছিল। রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকরা যৌথভাবে টহলদারি দিচ্ছিলেন। এক সেনা অফিসার সহ চার সেনা জওয়ান ও জঙ্গিদের মধ্যে প্রায় ২০ মিনিট ধরে চলে গুলি বিনিময়। তাতেই পাঁচ সেনা জওয়ান গুরুতর আহত হন। এরপর তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চারজনের মৃত্যু হয়।
গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এ প্রসঙ্গে বিজেপিকে খোঁচা দিয়ে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধি লেখেন, ‘জম্মু-কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের শহিদ হয়েছেন দেশের জওয়ানরা। শহিদ জওয়ানদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা। একের পর এক জঙ্গি নিকেশ অভিযান জওয়ানদের শহিদ হওয়ার ঘটনা সত্যি উদ্বেগের। জম্মু-কাশ্মীরে একটানা সন্ত্রাসবাদী হামলাই প্রমাণ সেখানকার পরিস্থিতি তথৈবচ।’
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে জম্মু অঞ্চলের বেশ কয়েকটি জায়গায় জঙ্গি হামলার পরে হাই অ্যালার্টে রয়েছে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনী।
#Latestbengalinews
#TerroristAttackInDoda


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর