Home » East Bengal : কাস্টমসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের

East Bengal : কাস্টমসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুলাইঃ ডার্বিতে জিতে চলতি কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করেছিল ইস্টবেঙ্গল । সেই দল এবার আটকে গেল কলকাতা কাস্টমসের কাছে। মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে বিশ্বজিৎ ভট্টাচার্যের দলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লাল-হলুদ ব্রিগেড।

কাস্টমসের বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন করেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ। তিন কাঠির তলায় ফেরেন আদিত্য পাত্র। ডার্বিতে অভিজ্ঞ দেবজিৎকে রাখা হয়েছিল প্রথম একাদশে। এছাড়া জাস্টিন ও মহম্মদ রোশলকে ছাড়া দল গড়েছিলেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ। তাতে অবশ্য দলের আক্রমণাত্মক ফুটবলে কোনও বদল হয়নি। বাঁ দিক থেকে বারবার আক্রমণে উঠছিলেন হীরা মণ্ডল ও জেসিন। কাস্টমস রক্ষণ সজাগ থাকায় গোলের খাতা খুলতে পারেনি ইস্টবেঙ্গল। পাল্টা প্রতি আক্রমণে উঠছিল কাস্টমসও। নিজেদের মধ্যে ছোট পাস খেলে ইস্টবেঙ্গল বক্সে চাপ বাড়াতে থাকে তারা। রবি হাঁসদার ফ্রি-কিক অল্পের জন্য বাইরে থেকে বেরিয়ে যায় মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য।

আরও পড়ুনঃ Optical Illusion: ক্ষুরধার দৃষ্টিশক্তি থাকলে ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

আরও পড়ুনঃ Jusprit Bumrah : অবিকল বুমরা! চা বাগানের জয়ের মধ্যে ভারতের তারকা ক্রিকেটারের ছাঁয়া দেখছেন জামালপুরবাসী

আরও পড়ুনঃ Mohun Bagan : শুভ দিনেই অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান

দ্বিতীয়ার্ধে কিছুটা চাপে পড়ে সায়ন, বিষ্ণু, ভনসপলদের নামিয়ে দেন লাল হলুদ কোচ। তাতে আক্রমণে ধার বাড়লেও গোলের দেখা পায়নি ইস্টবেঙ্গল। ৬৬ মিনিটে ভাল জায়গায় ফ্রিকিক পায় কাস্টমস। রণজয়ের শট রুখে যায় ইস্টবেঙ্গল রক্ষণের তৎপরতায়। দ্বিতীয়ার্ধে কিছুটা এলোমেলো ফুটবল খেলল ইস্টবেঙ্গল। সংযুক্ত সময়ে কাস্টমস গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না বিষ্ণু। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হল গোলশূন্য।

About Post Author