স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুলাইঃ কলকাতা লিগ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে নিজেদের তিনটি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান । গত ম্যাচে ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছে। তারপর থেকে সমর্থকদের একাংশের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে। গত মরশুমে ডুরান্ড কাপ ও আইএসএল শিল্ড জিতলেও অনেকেই আসন্ন মরশুমের আগে দলের মনোভাবে দীর্ঘসূত্রতার ছাপ দেখতে পাচ্ছেন। কবে থেকে প্রথম দল অনুশীলনে নামবেন তা নিয়েও জল্পনা চলছিল। এবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল সেই দিনক্ষণ।

আরও পড়ুনঃ Thomas Muller : আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন জার্মানির বিশ্বজয়ী ফুটবলার
আরও পড়ুনঃ Wimbledon 2024 : টানা দ্বিতীয়বার উইম্বলডন জিতলেন স্পেনের আলকারাজ, স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন জোকারকে
প্রতিবছর ২৯ জুলাই ঘটা করে মোহনবাগান দিবস পালিত হয় ক্লাবে। প্রাক্তন ফুটবলার থেকে সমর্থকেরা সকাল থেকেই সেদিন ভিঁড় জমান ক্লাব তাঁবুতে। সকালে মোহনবাগান মাঠে প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে মোহন জনতা। দিনটি তাই তাঁদের কাছে আবেগের। সেই শুভ দিনেই আগামী মরশুমের প্রস্তুতি শুরু করতে চলেছে মোহনবাগান। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে সেই খবর জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Copa America 2024 : কোপা আমেরিকা জিতে ফুটবল জীবনের বৃত্ত সম্পূর্ণ করলেন মেসি ও দি মারিয়া
চলতি মরশুমে দলগঠনে চমক দিয়েছে মোহনবাগান। ভারতের অন্যতম সেরা ডিফেন্সিফ মিডফিল্ডার আপুইয়াকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি রক্ষণে থমাস আলড্রেড ও আরবার্তো রড্রিগেজের মত অভিজ্ঞ ফুটবলারকেও সই করিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। দলের সঙ্গে যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ান লিগের দাপুটে স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। কোচ হোসে মলিনার প্রশিক্ষণে তাঁরা কবে মাঠে নামেন দেখার অপেক্ষায় রয়েছে বাগান সমর্থকেরা। আগামী মরশুমে ঘরোয়া প্রতিযোগিতার পাশাপাশি এএফসি চ্যাম্পিনয়ন্স লিগ টু-র মূলপর্বে খেলবে মোহনবাগান। ফলে দলের বাড়তি প্রস্তুতি দরকার বলে মনে করছেন অনেকে। সেখানে ২৯ জুলাই অনুশীলন শুরু করায় অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ ২৭ জুলাই থেকে ডুরান্ড কাপ শুরু হচ্ছে। উদ্বোধনের দিনই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। তার দুদিন পরে কীকরে প্রথম দল অনুশীলন শুরু করতে পারে প্রশ্ন সমর্থকদের একাংশের।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?