সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাইঃ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৪ অগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনও মানহানিকর মন্তব্য করা যাবে না। এবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। এদিন বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ যদি অন্তর্বর্তী নির্দেশ না দেওয়া হয়, তাহলে মামলাকারীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করতে ফ্রি হ্যান্ড দেওয়া হবে। এর ফলে মামলাকারীর মর্যাদাহানি ঘটবে। সেকথা মাথায় রেখেই আগামী ১৪ অগস্ট পর্যন্ত মামলাকারীর বিরুদ্ধে কোনওরকম মানহানিকর মন্তব্য করা যাবে না বলে নির্দেশ দিলেন বিচারপতি। কোনওরকম লিখিত বা সোশ্যাল মিডিয়াতেও রাজ্যপালের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা যাবে না।’
আরও পড়ুন ওমান উপকূলে ডুবে গেল একটি তেলের জাহাজ, নিখোঁজ ১৩ ভারতীয়
এর আগে গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। কিন্তু,ওই মামলা আদালতে উঠলে পদ্ধতিগত ত্রুটির কারণে আবেদন প্রত্যাহার করে পুনরায় ফাইল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। জানা গিয়েছে, এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষের নামও। রাজ্যপালের আইনজীবী জানিয়েছেন, ‘সংবাদমাধ্যমে যা লেখা হয়েছে সেটা ওই ব্যক্তি নিজেই বলেছেন।’

এরপরই বিচারপতি রাও প্রশ্ন করেন, ‘সংবাদপত্রকে পার্টি করা হয়নি?’ এ কথা শুনে আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, ‘এখানে কি সেটা প্রয়োজনীয়?’ বিচারপতির নির্দেশে সব সংবাদমাধ্যমকে মামলায় যুক্ত করা হবে। কুণাল ঘোষ ছাড়া তৃণমূল দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায় ও রায়াত হোসেনকেও এই মামলায় যুক্ত করা হয়েছে। আগামীদিনে রাজ্যপালের বিরুদ্ধে এঁরা যাতে মন্তব্য না করেন সেই আর্জি জানিয়েছেন সিভি আনন্দ বোসের আইনজীবী ধীরজ ত্রিবেদী। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজ্যপালের ওএসডি-সহ তিন জনকে ১৬০তে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। বিচারপতি জানান, “মামলা প্রত্যাহার করে পুনরায় ফাইল করুন। না হলে পদ্ধতিগত ত্রুটি থেকে যাছে।”
# মুখ্যমন্ত্রীরবিরুদ্ধেরাজ্যপালেরমানহানিরমামলা
#Latestbengalinews
#kolkatahighcourt
#CMMamataBanerjee
#GovernorCVAnandBose


More Stories
প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ
বারুইপুর কাণ্ডের প্রতিবাদে রাজপথে মমতা
তারাতলা বিপর্যয় কাণ্ডে ববি হাকিমের গ্রেফতারের দাবি