স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ জুলাইঃ সত্যি হল জল্পনা। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন ম্যাসন গ্রিনউড। ২০২২ সালে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মত গুরুতর অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও করা হয়েছিল। সেই থেকে ইউনাইটেডের জার্সিতে মাঠে নামতে দেখা যায়নি গ্রিনউডকে। এবার পাকাপাকিভাবে ম্যানচেস্টারের ক্লাব ছাড়লেন তিনি। যোগ দিলেন ফরাসি ক্লাব মার্সেইতে।

সময় জীবনে অনেক পরিবর্তন এনে দেয়। যেরকমটা দিয়েছে ম্যাসন গ্রিনউডের। ২০২২ সালেতাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহ ও ধর্ষণের অভিযোগ উঠেছিল। ফুটবলারের তৎকালীন বান্ধবীর করা অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করে ম্যানচেস্টারের পুলিশ। দীর্ঘদিন জেলবন্দী থাকার পর মুক্তি পেলেও তিনি আদৌ মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্টের একাংশ তাঁকে ক্লাবে ফেরানোর পক্ষে থাকলেও বড় একটা অংশ বিরোধিতা করে। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল গ্রিনউডকে আর রেড ডেভিল জার্সিতে দেখা যাবেনা। গত মরশুমে লোনে গেটাফেতে সই করেছিলেন গ্রিনউড। আর এই মরশুমে পাকাপাকিভাবে যোগ দিলেন মার্সেইতে। তাঁকে দলে নেওয়ার জন্য যদিও একাধিক ক্লাব আগ্রহ দেখায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি রবার্টো জে জেরবির দলে যোগ দেন। ৩০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে ফরাসি ক্লাবে যোগ দিতে চলেছেন তিনি। শারিরীক পরীক্ষার জন্য বুধবার রাতেই তিনি ফ্রান্সে পৌঁছে যান।
ইউনাইটেডের এই ফুটবলারের নতুন ইনিংসকে স্বাগত জানিয়েছেন অনেকে। তালিকায় একধাপ এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার জোয়ি বার্টন। ইউরো কাপের দলে ম্যাসন গ্রিনউড থাকলে, ইংল্যান্ড চ্যাম্পিয়ন হত। সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই দাবি করেছেন বার্টন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার