সময় কলকাতা ডেস্ক, ১৮ জুলাইঃ ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক বা ভর্তা— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। ইলিশ মাছ মানেই কি তেল-ঝাল অথবা ভাপা? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন নারকেলি ইলিশ। ইলিশ মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন নারকেলি ইলিশ। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে নারকেলি ইলিশ। নারকেলি ইলিশ বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
ইলিশ: ৫ পিস
হলুদগুঁড়ো: ১ চা চামচ
গরম মশলা: ১/২ চা চামচ
পেঁয়াজ: ১ টি (কুচনো)=
ধনে পাতা: ১ কাপ
নারকেলের দুধ: ১ কাপ
আদাবাটা: ১ টেবিল চামচ
জিরেগুঁড়ো: ১ চা চামচ
লেবুর রস: ১ চা চামচ
তেজপাতা: ২টি
ভিনিগার: ২ চা চামচ
কাঁচা লঙ্কা: ৪-৫টি
নুন স্বাদমতো
তেলঃ পরিমাণ মতো

প্রণালী
প্রথমেই ইলিশ মাছ ভাল করে ধুয়ে তাতে লেবুর রস, গরমমশলাগুঁড়ো ও হলুদগুঁড়ো মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে পরিমান মতো তেল দিয়ে মাছগুলি ভাল করে ভাজুন। অন্যদিকে মিক্সিতে জিরেগুঁড়ো, ভিনিগার, ধনেপাতা ও তেজপাতা বেটে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ওই মাছ ভাজার তেলেই পেঁয়াজকুচি, কাঁচা লঙ্কা ও আদাবাটা দিয়ে নাড়তে থাকুন। তারপর তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিন। একটু কষার পর নারকেলের দুধ মিশিয়ে আরও কিছুক্ষণ কষুন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে ভেজে রাখা মাছগুলি দিয়ে ঢাকা দিয়ে দিন। ৬-৭ মিনিট পর গ্রেভি ঘন হয়ে এলে ঢাকা তুলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নারকেলি ইলিশ।
# নারকেলিইলিশ
#coconutHilsa
#Bengalirecipe
#Latestbengalinews


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি