সময় কলকাতা ডেস্ক, ১৯ জুলাইঃ ২০১৪ সালের টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণে অনুমতি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক শিক্ষা পর্ষদকে চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে, বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন, তাঁরা ভর্তি হতে পারবেন ডিএলএড কোর্সে।
আরও পড়ুন নেলসন ম্যান্ডেলা কেন মহাত্মা গান্ধীর চেয়ে পৃথক ধারার আন্দোলন ও মতের শরিক এবং পথিক?
বছর আসে বছর যায় কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়না। ২০১৪ থেকে শুরু করে ২০২৪ কেটে গেলেও প্রশিক্ষণ নিয়ে কোনোরকম আগ্রহ দেখায়নি পর্ষদ। রাজ্যে কয়েক হাজার এমন প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছে, এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার বিচারপতি সিনহা জানান, প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দিতে হবে পর্ষদকে।
আরও পড়ুন কলকাতা- সহ বিভিন্ন জেলায় শুক্রেও ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন চলবে দুর্যোগ? জানুন ওয়েদার আপডেট
প্রসঙ্গত, ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের দু’টি নিয়োগ প্রক্রিয়া হয়। ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ায় অনেকেরই ডিএলএড কোর্স করা ছিল না। তবে তাঁরা চাকরি পান। যদিও পরে শিক্ষকতার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসাবে ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়। জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ সেই নির্দেশ দেয়। তাদের নিয়ম মোতাবেক, প্রশিক্ষণ না নিয়ে চাকরি পেয়েছেন এমন শিক্ষকদের চাকরি পাওয়ার পাঁচ বছরের মধ্যে প্রশিক্ষণ নিতেই হবে।
#Latestbengalinews
#TET2014
#CalcuttaHighCourt


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ