বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২১ জুলাইঃ ফ্ল্যাট কিনতে এবার যেতেই হবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে। নতুন পেশায় নাম লেখালেন নাকি ভূতের ভবিষ্যতের ‘কদলীবালা’? ছেড়ে দিতে চলেছেন অভিনয়? না না ঘাবড়ানোর কিছু নেই আসলে নতুন বাংলা ছবি প্রোমোটার বৌদি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সেখানেই প্রোমোটারের ভূমিকায় দেখা যাবে টলিপাড়ার দাপুটে অভিনেত্রীকে।

এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র জগতে বহুমুখী প্রতিভার অভিনেত্রীদের মধ্যে অন্যতম স্বস্তিকা মুখোপাধ্যায়। তাসের ঘরের সুজাতাই হোক বা শিবপুরের মন্দিরা সব চরিত্রেই তিনি সাবলীল। দুপুর ঠাকুরপোর উমা বৌদির মত লাস্যময়ী গৃহবধুর চরিত্রে তিনি ঝড় তুলেছেন সিনে অনুরাগীদের মনে। চ্যালেঞ্জিং রোল থেকে পিছিয়ে আসা তাঁর ধাতে পড়ে না। নতুন নতুন চরিত্রে তাঁকে দেখার জন্য অপেক্ষা করে থাকে ভক্তরা। তাঁদের জন্য সুখবর আবার নতুন চরিত্রে নিজেকে দর্শকদের সামনে হাজির করতে চলেছেন স্বস্তিকা। একজন মহিলা প্রোমোটারের চরিত্রে দেখা যাবে তাঁকে।
সাধারণত প্রোমোটর বললেই একজন পুরুষের ছবি চোখের সামনে ভেসে ওঠে। সাদা জামা-প্যান্ট, চোখে রোদ চশমা, গলায় সোনার চেন, হাতের আঙুলে পাথর বসানো সোনার আঙটি ইত্যাদি ইত্যাদি অবতারে। কিন্তু সেই চরিত্রে একজন মহিলা! এই বিষয়টা খুবই নতুনত্ব। এই নতুন বিষয়ের ছবি নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছেন পরিচালক শৌর্য দেব। স্বস্তিকা ছাড়াও এই ছবিতে দেখা যাবে রজতাভ দত্তকে। অভিনেত্রীর বিপক্ষে খল চরিত্রে অভিনয় করবেন তিনি। এছাড়াও বিভিন্ন ভূমিকায় দেখা যাবে সত্যম ভট্টাচার্য, শ্রীমা ভট্টাচার্য, গম্ভীরা ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্ত-সহ একাধিক কলা কুশলীকে। পুরো ছাবিটির শুটিং হয়েছে কলকাতাতেই। এই ছবির মুক্তির দিন এখনও ঠিক না হলেও, চলতি বছরেই দেখা যাবে বড় পর্দায়ে। নতুনত্ব ভাবনার এই ছবিটি মানুষের মনে যথেষ্ট পরিমানে প্রভাব ফেলবে বলে মনে করছে এই ছবির প্রযোজক, পরিচালক থেকে অন্যান্য কলাকুশলীরা।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র