Home » Ajay Devgn : স্নান ঘরেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অজয় দেবগন, জানেন কী সেই সিদ্ধান্ত?

Ajay Devgn : স্নান ঘরেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অজয় দেবগন, জানেন কী সেই সিদ্ধান্ত?

বিনোডন ডেস্ক, সময় কলকাতা, ২৫ জুলাইঃ বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম অজয় দেবগন। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ভীরু দেবগনের সুযোগ্য পুত্রও তিনি। চলতি বছরে মুক্তি পায় অমিত শর্মার পরিচালিত ছবি ময়দান। সেখানে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ রহিম সাহেবের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে সাড়া ফেলেছেন তিনি। কিন্তু জানেন কী, স্নান ঘরেই নিজের জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অজয়। কী ছিল সেই সিদ্ধান্ত?

১৯৯১ সালে কুকু কোহলি পরিচালিত অ্যাকশন রোম্যান্স ছবি ‘ফুল অর কাঁটে’-র মধ্যে দিয়ে হিন্দি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অজয় দেবগন। তারপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। সেই ছবির তালিকায় রয়েছে, প্যায়ার তো হোনা হি থা, ইশক, হাম দিল দে চুকে সনম, ভগৎ সিং, ওমকারা, গঙ্গাজল। তার মধ্যে অন্যতম বিখ্যাত ছবি ‘জখম’। ১৯৯৮ সালে মহেশ ভাট পরিচালিত এই ছবটি মুক্তি পায়। অনেকে বলেন এই ছবিটি অজয়ের জীবনের মাইলফলক ছবি। কারণ এই ছবির পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই ছবিতে অভিনয়ের জন্য জীবনের প্রথম জাতীয় পুরস্কার পান। দ্বিতীয় জাতীয় পুরস্কার তিনি পেয়েছিলেন ২০০২ সালে। দ্যা লেজেন্ড অব ভগৎ সিং ছবির জন্য। কিন্তু জানেন কী, জখম ছবিটি কীভাবে পেয়েছিলেন অজয় দেবগন? কোন পরিস্থিতিতে তিনি এই ছবির চুক্তিতে সই করেছিলেন?

আরও পড়ুনঃ Mirzapur 4 : আবার মির্জাপুর, চতুর্থ সিজনে আর কী কী চমক থাকছে দর্শকদের জন্য?

বর্তমানে তাঁর পরবর্তী ছবি ‘অউর ম্যা কাঁহা দম থা’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। সেই কাজের ফাঁকে একটি সাক্ষাৎকারে গোপন কথাই ফাঁস করেছেন অজয়। তিনি বলেন, “আমি হায়দরাবাদে ছবির শ্যুটিং শেষ করে হোটেলে ফিরেছি। সেই হোটেলে বাথরুমে ফোন ছিল। তখনও মোবাইলের যুগ আসেনি। ল্যান্ড লাইন ছিল। ফোনটা অনেকবার বাজার পর ধরলাম। অন্যপ্রান্ত থেকে একজন বললেন আপনার সঙ্গে ভাট সাহেব কথা বলতে চান। উনি ধরলে আমি অনুরোধ করি আপনাকে আমি স্নান করে ফোন করছি। শুনে উনি আমাকে ধমক দিলেন। এরপর উনি আমার কথা না শুনেই বললেন আমি যা বলছি মন দিয়ে শোনো। আমি জীবনের শেষ ছবি করতে চলেছি। আর ছবি বানাবো না। তারপর উনি ছবির গল্পটা বলতে শুরু করলেন। জলের আওয়াজে ভাল করে সব কথা বুঝতেও পারছিলাম না। প্রায় না শুনেই ওকে কথা দিয়েছিলাম আমি ছবিটা করব।” সেই তাড়াহুড়ো করে সই করা ছবিই বদলে দিয়েছিল অজয়ের অভিনয় জীবন। অউর ম্যা কাহা দম ছবিতে অজয়ের বিপরীতে দেখা যাবে তাব্বুকে। সহঅভিনেতার মত তিনিও অনেক ছবি না পড়েই সই করেন বলে জানিয়েছেন। ভিরাসাত, কালা পানির মত বিখ্যাত ছবি রয়েছে সেই তালিকায়।

About Post Author