Home » Sreelekha Mitra : “নিজের সীমা ছাড়াবেন না” কাদের পরামর্শ দিলেন শ্রীলেখা?

Sreelekha Mitra : “নিজের সীমা ছাড়াবেন না” কাদের পরামর্শ দিলেন শ্রীলেখা?

বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুলাইঃ বাংলা চলচ্চিত্র জগতে ঠোঁট কাটা অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। বিভিন্ন বিষয় নিয়ে কোনওরকম রাখঢাক না করেই মন্তব্য করেন তিনি। মাঝেমধ্যেই তাঁর করা মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে। তবুও এই সব বিতর্ককে তিনি যে তোয়াক্কা করেন না বারবার বুঝিয়ে দিয়েছেন। আবারও একটি সংবেদনশীল বিষয় নিয়ে মন্তব্য করলেন অভিনেত্রী।

বেশ কিছুদিন ধরে টলিপাড়ায় একের পর এক বিচ্ছেদের খবর সামনে আসছে। তারকা দম্পতিদের বিবাহ বিচ্ছেদ ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে । কয়েক দিন ধরেই যিশু সেনগুপ্ত ও তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের দাম্পত্যে ফাটলের জল্পনা চলছে। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় স্ত্রীকে ছেড়ে নিজের আপ্তসহায়কে মন দিয়েছেন দশম অবতারের নায়ক। নীলাঞ্জনা ও তাঁদের মেয়ে সারা বিভিন্ন সামাজীক মাধ্যমে যিশুকে অনুসরণ করাও বন্ধ করে দেন। বিভিন্ন পোস্ট ও স্ট্যাটাসেও তাঁরা বুঝিয়ে দেন ঝড় উঠেছে সেনগুপ্ত পরিবারের অন্দরমহলে। তবে শুধু যীশু-নীলাঞ্জনা নয়, জল্পনা চলছে ঋষি কৌশিক ও দেবযানীর বিবাহবিচ্ছেদ নিয়েও। টেলিভিশনের পরিচিত মুখ ঋষি কৌশিক সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্টও করেছিলেন দাম্পত্য যন্ত্রণার করুণ কাহিনী নিয়ে। অভিনেতা লেখেন, ‘মেরুদণ্ডহীন, আত্মসন্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সন্মানের।’ যা নিয়েও শুরু হয় জোর চর্চা। এবার নিন্দুকদের পরচর্চা, পরনিন্দা নিয়ে মুখ খুলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার বিয়ে ভাঙার ইস্যুতেও ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করলেন তিনি।

আরও পড়ুনঃ Ajay Devgn : স্নান ঘরেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অজয় দেবগন, জানেন কী সেই সিদ্ধান্ত?

আরও পড়ুনঃ Mirzapur 4 : আবার মির্জাপুর, চতুর্থ সিজনে আর কী কী চমক থাকছে দর্শকদের জন্য?

শুক্রবার সকালে ফেসবুক পোস্টে শ্রীলেখার মন্তব্য, ‘কার বিয়ে হচ্ছে, কার ডিভোর্স হচ্ছে, তাতে আপনাদের কি? নিজেদের জীবন নিয়ে থাকুন। অন্যদের ব্যক্তিগত বিষয়কে সম্মান করুন এবং সেইসঙ্গে নিজের সীমাটাও বজায় রাখুন। কারও ব্যক্তিগত জীবনকে নিজের খোরাক বানিয়ে ফেলবেন না। সবাই যে যার নিজের মতো ভালো থাকুন এবং ভাল রাখুন।’ অভিনেত্রীর এহেন পোস্টে নেটপাড়ার একাংশ সমর্থন জানালেও কেউ কেউ আবার খোঁটা দিলেন শ্রীলেখার অতীত পোস্ট তুলে। যদিও ছেড়ে কথা বলেননি তিনিও। কোন প্রেক্ষিতে কী মন্তব্য করেছেন? সেটা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।

About Post Author