সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই: সোনারপুরে সালিশি-মারধর-জবরদখলে অভিযুক্ত জামালের বাড়িতে এবার পুলিশি তল্লাশি। শুক্রবার কাকভোরে জামাল ওরফে জামালউদ্দিন সর্দারকে নিয়েই তার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালায় সোনারপুর থানার পুলিশ। গোটা এলাকাজুড়েই এদিন মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। আর তারপরই হয় পর্দাফাঁস। এদিন তল্লাশির সময় জামালের বাড়ির নীচে একটি পাতালঘরের সন্ধান পায় পুলিশ। জামালের দাবি, ওই পাতালঘর আসলে জলের ট্যাঙ্ক। তবে, সেটি সত্যিই জলের ট্যাঙ্ক নাকি সেখানে কিছু লুকিয়ে রাখা আছে, ইতিমধ্যেই তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ।
আরও পড়ুন Ajay Devgn : স্নান ঘরেই জীবনের বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অজয় দেবগন, জানেন কী সেই সিদ্ধান্ত?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাতালঘরের সন্ধানে ওই জায়গাটি খুঁড়তে গিয়ে বেশ কিছু সিসিটিভির ভিডিয়ো রেকর্ড পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি জলের ট্যাঙ্ক ছিল, সেগুলিও খুলে দেখা হয়েছে। একটি ১৫ হাজার লিটারের বিশাল জলের ট্যাঙ্ক ছিল। সেখানে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। জামালকে নিয়েই এই তল্লাশি অভিযান চালানো হয়। গত ৭ জুলাই জামালের বিরুদ্ধে সালিশি সভার নামে এক মহিলার পায়ে শিকল বেঁধে মারধর করার অভিযোগ দায়ের হয়েছিল। তদন্তে নেমে জামালের দুই সঙ্গীকে আটক করেছিল পুলিশ। আর জামাল গা ঢাকা দিয়েছিল।
এদিকে, জামালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন গ্রামবাসীরা। অবশেষে গত সপ্তাহেই জামালকে পাকড়াও করে পুলিশ। কলকাতা লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তাঁর বিরুদ্ধে হেনস্থা এবং তোলাবাজির অভিযোগ রয়েছে। স্থানীয় এক মহিলা অভিযোগ করেছেন, জামাল তাদের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেছিলেন। কিন্তু, সেই টাকা দেওয়ার পরও শিকল দিয়ে বেঁধে তাঁকে মারধর করা হয়েছিল। শেষে পাঁচ হাজার টাকা দিয়ে স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে হয়েছিল। এই অভিযোগের তদন্তে নেমে জামাল সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। এমনকী জামালের নিজের দাদা এবং মা-ও, তাঁর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন। গ্রামবাসীরা তাঁর বিরুদ্ধে সালিশি সভা বসিয়ে হেনস্থা করা, তোলাবাজির অভিযোগ করেছেন।
#Latestbengalinews
#Jamal’shouseinSonarpur
#জামালউদ্দিনসর্দার
#JamaluddinSardar


More Stories
সাধের পেঁয়াজ সাধ্যের বাইরে! কবে দাম কমবে?
শাবকহারা উদ্বিগ্ন-উন্মত্ত মা গন্ডারের মৃত্যু ফালাকাটায়
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !