Home » Mohun Bagan : সদলবলে ভারতে আসছেন মোহনবাগান কোচ মোলিনা, কারা রয়েছেন সেই দলে?

Mohun Bagan : সদলবলে ভারতে আসছেন মোহনবাগান কোচ মোলিনা, কারা রয়েছেন সেই দলে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুলাইঃ গতমরশুমে ডুরান্ড কাপ ও আইএসএল লিগ শিল্ড ঘরে এসেছিল মোহনবাগানের। আসন্ন মরশুমে সবুজ মেরুনের লক্ষ্য ত্রিমুকুট জয়। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে গ্রুপ পর্বে ভাল খেলে দেশের মুখরক্ষা। সেই মত এবার বেশ শক্তিশালী দল গড়েছে মোহনবাগান। ভারতীয় ও বিদেশী বেশ কয়েকজন ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। সবথেকে বড় চমক হল কোচের পদে আন্তোনিও লোপেজ হাবাসকে সরিয়ে নিয়ে আসা হয়েছে হোসে মোলিনাকে।

তবে শুধু হোসে মোলিনা একা নন। জানা গিয়েছে, দলের গোলকিপার কোচ ও ফিটনেস কোচ হিসাবে নিজের দুই সতীর্থকে নিয়ে আসছেন মোহনবাগানের নতুন হেডস্যার। স্পেনের বিভিন্ন ক্লাবের হয়ে এক সময়ে চুটিয়ে খেলেছেন মোলিনা। স্পেনের প্রথম সারির গোলরক্ষকদের মধ্যে তিনিও ছিলেন। তবে কখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। কলকাতায় নিজের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন মলিনা। দলের গোলরক্ষক কোচ হিসাবে তিনি নিয়ে এসেছেন ফ্রান্সিস্কো মার্টিনেজকে। এছাড়াও ফিটনেস কোচ হিসেবে সের্জিও গার্সিয়া টোরিবোকে নেওয়া হয়েছে তাঁরই পরামর্শে। দুজনেই মোলিনার মত স্প্যানিশ। সহকারী কোচ হিসাবে তাঁর সঙ্গে থাকছেন সার্বিয়ার ইগর তাসেভেস্কি। যিনি মোলিনার প্রাক্তন ক্লাব ভিলারিয়েলে খেলেছেন। ফুটবল জীবনে খেলতেন রক্ষণভাগে। ভারতীয় সহকারী কোচ হিসাবে থাকবেন ময়দানের অভিজ্ঞ নাম বাস্তব রায়। সম্প্রতি তিনি এএফসি এ লাইসেন্স পেয়েছেন। বাস্তবের সঙ্গে অতীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মোলিনার।

আরও পড়ুনঃ Mohammedan Sporting | CFL 2024 : পাঠচক্রকে হারিয়ে জয়ের সরণীতে মহামেডান

আরও পড়ুনঃ Jamie McLaren joins Mohun Bagan : মেসির বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে খেলেছেন, চার বারের সোনার বুটজয়ী এবার মোহনবাগানে

আরও পড়ুনঃ Optical Illusion: ব্যোমকেশ বা ফেলুদার মত পর্যবেক্ষণ শক্তি আপনারও, তা হলে ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস। সেই দিনেই নবনিযুক্ত কোচেদের নেতৃত্বে প্রাক মরশুম অনুশীলন শুরু করতে চলেছে মোহনবাগান। তার আগের দিন অর্থাৎ ২৮ জুলাই শহরে সদলবদলে শহরে চলে আসবেন মোলিনা। এই কোচেদের অন্তর্ভুক্তি আগামী দিনে মোহনবাগানে সুদিন ফেরাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে সমর্থকেরা।

About Post Author