বিনোদন ডেস্ক, সময় কলকাতা, ২৭ জুলাইঃ আজকালকার দিনে নিজের শরীর নিয়ে সচেতন সকলেই। কারণ কথাতেই রয়েছে স্বাস্থ্যই সম্পদ। নিজেকে ফিট রাখতে মানুষ বহু পরিশ্রম করে। জিমের পাশাপাশি খাবার দাবারেরও বিভিন্ন নিয়মাবলী মেনে চলতে হয় সুঠাম শরীর বজায় রাখতে। আর চলচ্চিত্র তারকাদের ক্ষেত্রে তো কথাই নেই। সুকাঠাম শরীর বজায় রাখতে তাঁদের বাড়তি পরিশ্রম করতেই হয়। অনেক ক্ষেত্রেই নিজের শরীরের সঙ্গে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে দেখা যায় তাঁদের। আর এবার শোনা গেল বাঙালি তারকা কৌশানি মুখোপাধ্যাইয়ের কথা। তিনি নাকি কয়েকদিনের মধ্যে অনেকটা ওজন ঝড়িয়ে ফেলেছেন। কিন্তু কেন? কীভাবেই বা নিজেকে ছিপছিপে করে ফেললেন অভিনেত্রী? নিজেই জানালেন সেই কথা।

সামনেই মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘বহুরূপী’। আগামী পুজোতেই দর্শকরা এই ছবি দেখতে পাবেন। এই ছবির নায়ক পরিচালক নিজেই। তাঁর বিপরীতে দেখা যাবে কৌশানি মুখোপাধ্যায়কে। শিবপ্রসাদের বিপরীতে প্রথম কাজ করবেন অভিনেত্রী। শোনা গিয়েছে, এই ছবির জন্যই নাকি কঠিন পরিশ্রম করছেন কৌশানি। বিশেষ করে ছবিতে নিজেকে মানানসই দেখাতে শারীরিক কসরতে মন দিয়েছেন। ১৪ দিনের মধ্যে প্রায় ৪ কিলোগ্রাম ওজন ঝরিয়ে ফেলেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, নিজেকে ছবির জন্য ঝকঝকে রাখতে তার এই পরিশ্রম। কৌশানি আরও জানান সামনেই বহুরূপীর প্রচার। তার আগে নিজেকে ঝরঝরে করার দরকার ছিল। আর তাই শরীরচর্চার পাশাপাশি খাওয়াদাওয়াতেও বদল এনেছেন তিনি। প্রোটিন জাতিও খাবার বেশি খাচ্ছেন শর্করা জাতীয় খাবার বাদ দিয়ে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যে শারিরীক গঠন অনুযায়ী নাকি একটু অনিয়ম করলেই তাঁর ওজন বেড়ে যায়। তাই এই ছবির জন্য নিজেকে মানানসই করতে ঘাম ঝরিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ Orry on the Big Screen : সামাজীক মাধ্যমে ঝড় তোলা অরি এবার সিনেমার পর্দায়, জল্পনা তুঙ্গে
শুধু নায়িকাই নয় এই ছবির জন্য নাকি প্রায় ১৩ কিলো ওজন ঝরিয়ে ফেলেছেন শিবপ্রসাদও। নিজের ওজনকে ৭৮ কিলো থেকে ৬৫ কিলোতে নামিয়ে এনেছেন তিনি। তাঁকেও কড়া ডায়েটে থাকতে হয়েছে বলে জানিয়েছেন পরিচালক-অভিনেতা। তিনি জানিয়েছেন, ওটসের রুটি দিয়ে সব্জী খেতে হয়েছে। দুপুরের খাবারেও কম পরিমানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়েছেন। সব খাবারেই বেশি তেল খাওয়া নিষেধ ছিল তাঁর। রাত ৮ টার মধ্যেই খেয়ে নিতে হত।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র