সময় কলকাতা ডেস্ক, ২৮ জুলাই : প্যারিস অলিম্পিক গেমস 2024 শুরু থেকেই আলোচনার চর্চায়। এবার প্যারিস অলিম্পিক গেমস 2024 ভিলেজেই উদ্বোধনী অনুষ্ঠান শুরুর দিন সামোয়া দেশের বক্সিং কোচের মৃত্যু একাধারে শোক ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। অলিম্পিক ভিলেজে মৃত্যু হওয়া সামোয়া বক্সিং কোচের মৃত্যুর কারণ ও প্রকাশিত হয়েছে।
খবরে প্রকাশ,সামোয়ান ক্রীড়া সম্প্রদায় একটি মর্মান্তিক ক্ষতির সম্মুখীন হয়েছে৷ প্যারিস অলিম্পিক গেমস 2024 চলাকালীন লিওনেল ফাতু এলিকা, দেশটির জাতীয় বক্সিং কোচ প্রয়াত হন। প্যারিস অলিম্পিক গেমস 2024 -এর প্রথম দিনে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। বক্সিং কোচ প্যারিস অলিম্পিকে সামোয়ার একমাত্র অংশগ্রহণকারী বক্সার, হেভিওয়েট আতো প্লডজিকি-ফাওগালির সাথে কাজ করছিলেন। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে মারা যান।তাঁর মৃত্যু হয়েছে হৃদ যন্ত্রের দুর্বলতার কারণে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু বলে একাধিক সরকারি মহল থেকে নিশ্চিত করা হয়েছে।অলিম্পিক ভিলেজে মৃত্যু যে স্বাভাবিক তাও নিশ্চিত করা হয়েছে।
অলিম্পিক ভিলেজে মৃত্যু প্রসঙ্গে শনিবার আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্যারিস অলিম্পিক চলাকালীন সামোয়ার বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতো প্রয়াত হয়েছেন ।সামোয়ান মিডিয়ার খবর অনুযায়ী, শুক্রবার অলিম্পিক ভিলেজে থাকাকালীন তিনি মারা যান।”খেলাধুলার প্রতি লিওনেলের আত্মোৎসর্গ এবং আবেগ বক্সিং জগতের উপর একটি অদম্য ছাপ রেখে গেছে”- আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন শোকবার্তায় এমনটাই জানিয়েছে।

প্রসঙ্গত, জোড়া দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ও একদা নিউজিল্যান্ডের অধীনে থাকা সামোয়া প্যারিসে একাদশতম গ্রীষ্মকালীন অলিম্পিকে উপস্থিত হয়েছে। অলিম্পিকে তাদের একমাত্র সাফল্য এসেছে ২০০৮ বেইজিং অলিম্পিকে।সেবার তারা ভারোত্তোলন বিভাগে রুপো জিতেছিল ।।
আরও পড়ুন জয় দিয়ে শুরু গৌতম গম্ভীরের জমানা


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার