Home » Paris olympics 2024: কুস্তিগীর আমন সেরাওয়াতের ব্রোঞ্জ

Paris olympics 2024: কুস্তিগীর আমন সেরাওয়াতের ব্রোঞ্জ

সময় কলকাতা ডেস্ক, ৯ অগাস্ট : Paris olympics 2024 প্যারিস অলিম্পিকে  ব্রোঞ্জ জিতলেন ভারতীয় মল্লবীর আমন সেরাওয়াত। পুয়েরতোরিকোর দারিয়ান ক্রুজকে ১৩-৫ ব্যবধানে হারিয়ে আরেকবার ভারতীয় কুস্তিগীরদের নাম আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে উজ্জ্বল করলেন  তিনি। ভিনেশ ফোগতের বহু চর্চিত ও বহু বিতর্কিত অধ্যায় কে কিছু সময়ের জন্য সরিয়ে রেখে প্যারিস অলিম্পিকে ৫৭ কিলো ফ্রি স্টাইল   কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন আমন। এই নিয়ে পরপর পাঁচবার  অলিম্পিক গেমসে  অন্তত একটি হলেও পদক আনলেন ভারতীয় কুস্তিগীররা।

উল্লেখ্য,কুস্তির পুরুষদের ৫৭ কিলো  ফ্রিস্টাইলে আমন সেরাওয়াত আলবেনিয়ার জেলিমখান আবাকারভকে প্রতিদ্বন্দ্বীকে ১২-০ -য়  হারিয়ে পৌঁছে যান সেমিফাইনালে। শেষ ষোলোর লড়াইয়ে আমন সেরাওয়াত একই রকম প্রাধান্য দেখিয়ে ১০-০ ব্যবধানে মাটি ধরান উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগরনভকে। পরপর দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে তিনি জাপানের হিগুচি রেই-এর মুখোমুখি হন। এই লড়াই হেরে গেলেও ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে তিনি হার মানেন নি। জয়ী হয়ে এবারের অলিম্পিক গেমসে ভারতকে ষষ্ঠ পদকটি এনে দিলেন আমন।।

About Post Author