সময় কলকাতা ডেস্ক, ১২ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। এমার্জেন্সি ছাড়া বাকি সমস্ত বিভাগ বন্ধ রাখা হয়েছে। সোমবারও দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক মহল। এদিন সকাল ৯টা থেকে বিক্ষোভে সামিল হয়ে পথে নেমেছেন দিল্লির এইমস-র চিকিৎসকরাও। তাদের দাবি, আরজিকর কাণ্ডে যত শীঘ্র সম্ভব CBI তদন্ত করতে হবে। অন্যদিকে, এদিন দিল্লির রাম মোহন লোহিয়া হাসপাতাল, দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, লেডি হারডিং মেডিক্যাল কলেজ, জিটিবি, সফদরজং হাসপাতাল, দীন দয়াল উপাধ্যায় হাসপাতাল- সহ ১০টি হাসপাতালের বাইরেও চিকিৎসকরা বিক্ষোভ দেখান। মধ্যপ্রদেশের ভোপালের এইমসেও চলছে বিক্ষোভ। একইভাবে তারাও সিবিআই তদন্তের দাবি জানান। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও চিকিৎসক ও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত শনিবারই মৃত চিকিৎসকের সুবিচারের দাবিতে ভোপাল এইমসের চিকিৎসকরা ‘নো সেফটি, নো ডিউটি’র স্লোগান তুলে মোমবাতি মিছিল বের করেন।

এদিকে, সোমবারই আরজিকর হাসপাতালের মৃত ডাক্তারি পড়ুয়ার সোদপুরের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর পৌনে ১ টা নাগাদ নির্যাতিতার বাড়িতে যান তিনি। নিহত ছাত্রীর বাবা, মায়ের সঙ্গে কথা বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। নিহত ছাত্রীর পরিবার কী ধরনের পদক্ষেপ চাইছেন, তদন্তের বিষয়ে তাঁদের কোনও বক্তব্য রয়েছে কি না, এবিষয়ে বিস্তারিত জানতে সরাসরি নিহত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান, ‘ রবিবারের মধ্যে কিনারা না করতে পারলে CBI-কে দিয়ে দেব। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি পারে দোষীদের গ্রেফতার করুক। যদি রবিবার পর্যন্ত না পারে, কারণ ভিতরেও তো অনেকে আছেন। তাই এই কেসটা তখন আমরা আর নিজেদের হাতে রাখব না। সিবিআইকে দিয়ে দেব।আমি প্রথম দিন থেকেই বলেছি। ‘
আরও পড়ুন RG Kar Hospitalঃ আরজিকর কাণ্ডে এবার হাসপাতালের চার জুনিয়র ডাক্তারকে তলব করল লালবাজার
এরপরই সিবিআই প্রসঙ্গে মমতা বলেন, ‘ সিবিআই-এর সাকসেস রেট কম। তাপসী মালিককে ধর্ষণ করে খুনের ঘটনা এখনও অবধি বিচার পায়নি। নন্দীগ্রামে যখন ১৪ জন গুলিতে মারা যায়, সেই কেস আজও সিবিআই সলভ করতে পারেনি। রিজওয়ানুর ইস্যু, রবীন্দ্রনাথের নোবেল চুরির বিচারও করতে পারেনি। কলকাতা পুলিশ হল পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ। তবুও যদি কেস সলভ না হয় তাহলে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআই-এর হাতে তুলে দেব। কেননা কেস সলভ না হলে অনেকেই হয়ত ভাবতে পারে পুলিশ ঠিকমতো কাজ করতে পারছে না। ‘
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা