Home » RG KAR Hospital student death : আর জি কর-কাণ্ডে প্রতিবাদে সোচ্চার টলিপাড়া, প্রত্যেকে অপরাধীদের কড়া শাস্তি দেখতে চান

RG KAR Hospital student death : আর জি কর-কাণ্ডে প্রতিবাদে সোচ্চার টলিপাড়া, প্রত্যেকে অপরাধীদের কড়া শাস্তি দেখতে চান

সময় কলকাতা ডেস্ক, ১০ অগস্টঃ আর জি কর হাসপাতালের মত একটি সরকারী হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যু! ধর্ষন করে খুন করা হয়েছে এমন অভিযোগ উঠছে। সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে তরুনীর মৃত দেহ। দোষীর শাস্তির দাবিতে পথে নেমেছেন সকল ডাক্তারি পড়ুয়ারা। বিক্ষোভ প্রদর্শন চিকিৎসকেরা। তবে এই ঘটনার আচঁ শুধু কলকাতা নয়, বিভিন্ন জেলায় ছড়িয়ে ছড়িয়ে পড়েছে রাজ্য স্তরে। প্রতিবাদ করছেন রাজ্যবাসী। দোষীর ফাঁসি চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমজনতা থেকে সেলেবরা প্রশ্ন তুলেছেন নারী নিরাপত্তা নিয়ে। সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, নির্ভয়া কাণ্ডে প্রতিবাদে পথে নেমেছে সকলেই। শুধু তাই নয়, কমলেশ্বর মুখোপাধ্যায় থেকে সৃজিত মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অনুপম রায় থেকে শুরু করে আরও অনেকেই এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন। কেউ কেউ বলছেন, সরকারি হাসপাতালে যদি মেয়েদের সুরক্ষা না থাকে তাহলে রাস্তাঘাটে মেয়েরা কতটা সুরক্ষিত?

একই সুরে তীব্র প্রতিবাদ জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সামাজিক মাধ্যামে একটি পোস্টও করেছেন অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, “ভাষা নেই নিন্দার। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুল ভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয় ? যাব কোথায় ? এই প্রশ্ন সত্যিই একজন মেয়ের ক্ষেত্রে যথেষ্ট যথার্থতা রাখে।” অভিনেত্রীর এই প্রতিবাদের সুরেই সুর মিলিয়েছেন সোশ্যাল মিডিয়ার অনেকেই। দোষীদের যথাযোগ্য শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুনঃ RG KAR Hospital student death :ধর্ষণ করে খুন, খুন করে ধর্ষণ, একা সঞ্জয়? প্রাথমিক তদন্তে প্রকাশ্যে এল খুনের কারণ
কমলেশ্বর মুখোপাধ্যায় আর জি করের ঘটনায় তীব্র প্রতিবাদ করেন। তিনি নিজেও একজন চিকিত্সক। কমলেশ্বরের কথায়, “আর জি করের ঘটনা নজিরবিহীন। পাশাপাশি মর্মান্তিক এবং ভয়াবহ। আর জি করের ঘটনায় নিরপেক্ষ বিচার চাই।’’ সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমার শহর কুণ্ঠিত বড়। ক্ষমা করো তুমি মেয়ে, পুরুষ বলেই গাইছি এ গান শুধু মার্জনা চেয়ে।” ঘটনার প্রতিবাদে অভিনেত্রী রূপাঞ্জনার বার্তা, “আমরা আগেই হার মেনে নিই বলেই আমাদের লড়াই ছোট করে দেখা হয়! এখনই হার মানার সময় এসে গিয়েছে কি? বিচার চাই! মানে, এ বার বিচার চাই। পাশাপাশি, এই ঘটনায় শ্রীলেখা মিত্রের মন্তব্য, “অত্যন্ত নারকীয় ঘটনা। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত।” আর জি করের ঘটনায় গায়ক অনুপম রায় প্রশ্ন করেন, “বিচার কি কোনওদিন পাওয়া যাবে?” তরুণী চিকিৎসকের রহস্যজনক মৃত্যুতে বিচার চাইছেন গায়িকা ইমনও। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই প্রতিবাদের পোস্টার।

About Post Author