সময় কলকাতা ডেস্ক, ১২ অগাস্ট : Paris Olympics 2024 -এ ভারত একটি রুপো এবং পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়ে ৭১ তম স্থানে। ৪০ টি সোনা সহ ১২৬ টি পদক পেয়ে আমেরিকা শীর্ষে। সমসংখ্যক সোনা পেলেও পদপ্রাপ্তির দিক থেকে চিন অনেকটা পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেষ করল। তাদের প্রাপ্ত পদক ৯১। পরের তিনটি স্থান জাপান, অস্ট্রেলিয়া ও আয়োজক দেশ ফ্রান্সের।
ভারত গতবারের তুলনায় সোনা এবং পদকপ্রাপ্তির বিচারে অনেকটাই পিছিয়ে শেষ করল। তাদের গত টোকিও অলিম্পিক গেমসে প্রাপ্ত পদক ছিল ৭। ২০২০ অলিম্পিক্স গেমসে ভারত একটি সোনাও জিতেছিল। জ্যাভেলিন থ্রোয়ে নীরজ চোপড়া সোনা এনেছিলেন। এবার একমাত্র রুপো নীরজ চোপড়ার। কুস্তিতে ভিনিশ ফোগাত ফাইনালে উঠেও দুর্ভাগ্যজনকভাবে প্রতিযোগিতা থেকে ছিটকে যান। এবার উল্লেখযোগ্য সাফল্য এসেছে শুটিংয়ে। মনু ভাকের দুটি ভারতের মুখ উজ্জ্বল করেন। বক্সাররা সম্পূর্ণভাবে হতাশ করেছেন। তবে সাফল্যের মুখ দেখেছে হকি দল। ভারতের হয়ে টানা দ্বিতীয়বার ব্রোঞ্জ জিতে ভারতীয় পুরুষ হকি দলের সদস্যরা ৫২ বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন। তথাপি ১১৭ সদস্যের ভারতীয় দলের প্যারিস অলিম্পিক অভিযান সবমিলিয়ে ৬ টি পদক কিছুটা হলেও ভারতীয় ক্রীড়া প্রেমীদের স্বপ্নকে ধাক্কা দিয়েছে।
Paris Olympics 2024 এ সফল দেশগুলির পদক তালিকা এবং ভারতের পদক তালিকা
দল |
সোনা |
রুপো |
ব্রোঞ্জ |
মোট |
আমেরিকা |
40 |
44 |
42 |
126 |
চিন |
40 |
27 |
24 |
91 |
জাপান |
20 |
12 |
13 |
45 |
অস্ট্রেলিয়া |
18 |
19 |
16 |
53 |
ফ্রান্স |
16 |
25 |
22 |
63 |
ভারতের কোন খেলায় কোন পদক :
| খেলা | সোনা | রুপো | ব্রোঞ্জ | মোট |
| অ্যাথলেটিক্স | 0 | 1 | 0 | 1 |
| হকি | 0 | 0 | 1 | 1 |
| শুটিং | 0 | 0 | 3 | 3 |
| কুস্তি | 0 | 0 | 1 | 1 |
| মোট | 0 | 1 | 5 | 6 |


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে