Home » Bagdogra: শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাগডোগরায় পূণ্যার্থীদের পিষে দিল গাড়ি, মৃত ৬

Bagdogra: শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাগডোগরায় পূণ্যার্থীদের পিষে দিল গাড়ি, মৃত ৬

সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্টঃ সোমবার সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরবঙ্গে। শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পূণ্যার্থীদের পিষে দিল বেপরোয়া গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছয় পুণ্যার্থীর। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরা ভুট্টাবাড়ি সংলগ্ন ৩১ নং জাতীয় সড়কে। জানা গিয়েছে, মাসের শেষ সোমবারে পুণ্যার্থীর পায়ে হেঁটে জংলিবাবা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময়ই একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। ঘটনার পর গাড়িটি নয়নজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন ওই রাস্তায় থাকা বাকি পূণ্যার্থীরা। তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন    RG KAR Hospital: জুনিয়রদের কর্মবিরতির জের, আরজিকর হাসপাতালের সমস্ত স্টাফেদের ছুটি বাতিলের নির্দেশ স্বাস্থ্য দফতরের

অন্যদিকে, ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। এছাড়াও ট্রাফিক গার্ডের কর্মী ও দমকল বিভাগের কর্মীরা সেখানে পৌঁছয়। এদিকে, এই খবর চাউর হতেই আহত ও নিহতদের পরিবার ঘটনাস্থলে পৌঁছয়। মৃতের পরিবারের সদস্যরা ৩১ নং জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা যায় বাগডোগরার এশিয়ান হাইওয়ের ২-এর কাছে। এখনও পর্যন্ত আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এ প্রসঙ্গে আহত এক পুণ্যার্থী বলেন, “আমরা সবাই যাচ্ছিলাম জংলী বাবার মাথায় জল ঢালতে। তখন দ্রুত গতিতে একটি গাড়ি এসে মেরে দিল। তারপর দেখলাম সবাই ডেথ। কেউ বেঁচে নেই। গাড়ির ভিতরের যারা ওরা সব পালিয়ে গিয়েছে।’

আরও পড়ুন   Bangladesh: অবশেষে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ শেখ হাসিনার, রাজপথে বিজয় মিছিল বিক্ষোভকারীদের, কোন পথে এগোচ্ছে বাংলাদেশ?

এদিকে, এই ঘটনার পরই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, ফাঁসিদেওয়ার বিডিও। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা। 

#Latestbengalinews 

#Bagdogra

About Post Author