সময় কলকাতা ডেস্ক, ১৫ আগস্টঃ বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার কারণে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায়। বঙ্গোপসাগর ছাড়াও ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায়। এই ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যার দিকে প্রবল বৃষ্টি হতে পারে হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান ও দুই ২৪ পরগনায়। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তারপর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে৷ একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত অব্যাহত। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তিনটি জেলায়।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে ভারী বৃষ্টিপাত। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।এদিন বেলা ১১টার পর কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আগামী রবিবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। এদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৬ থেকে ৮৯ শতাংশ।
আরও পড়ুন আরজিকর হাসপাতালে হামলার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার ধর্মঘটের ডাক দিল এসইউসিআই
হাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতা-সহ বেশ কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
#Latestbengalinews
#Weatherreport


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?