Home » National Film Award 2024: জাতীয় পুরস্কারের মঞ্চেও দক্ষিণের দাপট, কীসের জন্য পুরস্কার এল অরিজিতের ঝুলিতে?

National Film Award 2024: জাতীয় পুরস্কারের মঞ্চেও দক্ষিণের দাপট, কীসের জন্য পুরস্কার এল অরিজিতের ঝুলিতে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ অগস্টঃ ভারতীয় চলচ্চিত্র জগতে সর্বোচ্চ সম্মান হল জাতীয় পুরস্কার। শুক্রবার ৭০ তম জাতীয় পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। দুপুর দেড়টায় দিল্লির ন্যাশানাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। গত কয়েক বছরে বলিউডের ছবিকে জোর টেক্কা দিয়েছে দক্ষিণের ছবি। এবারের জাতীয় পুরস্কারের মঞ্চেও সেই দাপট অব্যহত রইল।

কোভিডের কারণে গত দুই বছর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে যায়। তাই এবার ফিল্ম সেন্সর বোর্ড থেকে ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২-র মধ্যে সেন্সর সার্টিফিকেট পাওয়া ছবিগুলির মধ্যে পুরস্কার দেওয়া হয়। ৭০ তম জাতীয় পুরস্কারে একচেটিয়া প্রভাব দক্ষিণের চলচ্চিত্র জগতের। ‘কাবেরী অন্তর্ধান’ ও ‘অপরাজিত’ ছবির হাত একাধিক জাতীয় পুরস্কার এল বাংলার ঝুলিতেও। সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত  কাবেরী অন্তর্ধান। সেরা প্রোডাকশন ডিজাইনারের জন্য পুরস্কার পেয়েছে অপরাজিত। ব্রহ্মাস্ত্র ছবিতে পার্শ্ব গায়কের পুরস্কার পেয়েছেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং।

আরও পড়ুনঃ Jay Shah : ভারতীয় ক্রীড়াবিদদের পাশে বিসিসিআই, স্বাধীনতা দিবসের দিন বড় ঘোষণা জয় শাহের

এক নজরে জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকাঃ 

সেরা ছবিঃ আত্তাম (মালায়ালি)

সেরা বিনোদনমূলক ছবিঃ কান্তারা (কন্নড়)

সেরা তেলুগু ছবিঃ কার্তিকে ২

সের তামিল ছবিঃ পোন্নিয়ান সেলভান (পার্ট ১)

সেরা কন্নড়ঃ কেজিএফ চ্যাপ্টার ১

সেরা হিন্দি ছবিঃ গুলমোহর

সেরা বাংলা ছবিঃ কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)

সেরা সঙ্গীত পরিচালকঃ প্রীতম (ব্রহ্মাস্ত্র)

সেরা পার্শ্ব গায়কঃ অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)

সেরা পার্শ্ব গায়িকাঃ বম্বে জয়শ্রী (সৌদি ভেল্লাক্কা) 

সেরা গীতিকারঃ ফৌজা (নওশাদ সদর খান)

সেরা মেকআপ শিল্পীঃ অপরাজিত (সোমনাথ কুণ্ডু)

সেরা প্রোডাকশন ডিজাইনঃ অপরাজিত (বাংলা)

সেরা অভিনেতাঃ ঋষভ শেট্টি (কান্তারা)

সেরা সহ-অভিনেতাঃ পবন রাজ মালহোত্রা (ফৌজা)

সেরা অভিনেত্রীঃ নিত্য মেনন (তামিল ছবি-তিরুচিত্রমবলম) ও মানসী পারেখ (গুজরাতি ছবি-কচ্ছ এক্সপ্রেস)

সেরা সহ-অভিনেত্রীঃ নীনা গুপ্তা (উঁচাই)

সেরা সম্পাদনাঃ আত্তম (মালয়লম)

সেরা স্টান্ট কোরিয়োগ্রাফিঃ কেজিএফ ২

সেরা পরিচালকঃ উঁচাই (পরিচালক-সূরজ আর বারজাতিয়া)

সেরা নবাগত পরিচালকঃ ফৌজা (পরিচালক- প্রমোদ কুমার)

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টরঃ এআর রহমান (পোন্নিয়ান সেলভান পার্ট-১)

স্পেশাল মেনসনঃ

গুলমোহর (মনোজ বাজপেয়ী)

কাধিকান (মালায়ালি) (মিউজিক ডিরেক্টর সঞ্জয় সলীল চৌধুরী)

About Post Author