Home » Saudi Super Cup: গোল করেও দলকে ট্রফি জেতাতে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়লেন রোনাল্ডো

Saudi Super Cup: গোল করেও দলকে ট্রফি জেতাতে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়লেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অগস্ট: একটা সময় যে হাতে নিয়মিত শোভা পেয়েছে ক্লাব স্তরের ছোট বড় সব ট্রফি। ইংল্যান্ড, স্পেন, ইতালি এই তিন দেশের ক্লাব ফুটবলে ট্রফি জয়কে একপ্রকার অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন। সেই তাঁকে আজ নিজেকে সান্ত্বনা দিতে হচ্ছে ম্যাচের আগে সুদৃশ্য ট্রফিতে হাত বুলিয়ে। তাও আবার সৌদি লিগে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই অবস্থায় দুঃখে রয়েছে তাঁর ভক্তরা। অনেকে তাঁকে ইউরোপীয় ফুটবলে ফিরে যেতে অনুরোধও করেছে।

সৌদি সুপার লিগের ফাইনালে শনিবার মুখোমুখি হয়েছিল আল নাসের ও আল হিলাল। আর সৌদি লিগের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রোনাল্ডো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার সময় গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন সিআরসেভেন। বক্সের ভিতর জটলায় বল পেয়ে যান তিনি। আবদুলরহমান ঘারিবের কাছ থেকে। তারপর আলতো টোকায় বল জালে জড়ান। সেই গোলেই এগিয়ে ছিল তাঁর ক্লাব আল নাসের।

আরও পড়ুন: Premier League: সালাহ ম্যাজিকে জয় লিভারপুলের, জিতল আর্সেনালও

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল আল নাসেরই। যখন মনে হচ্ছিল মরুদেশে প্রথম ট্রফির সন্ধান পেতে চলেছেন পর্তুগিজ মহাতারকা, তখনই সতেরো মিনিটের টর্নেডোতে সব লণ্ডভণ্ড করে দিল আল হিলাল। ওই সময়ের মধ্যে চার চারটি গোল করে ফেলে তারা। এই গোলের পিছনে রয়েছে দুই সর্বিয়ানের ভূমিকা। তাঁরা হলেন সের্গেই মিলিনকোভিচ–সাভিচ ও আলেক্সান্দার মিত্রোভিচ। ৫৫ মিনিটে সার্বিয়ান যুগলবন্দীতে আসে প্রথম গোল। গোলদাতা সাভিচ। পরের ছয় মিনিট নিজেই জোড়া গোল করে ম্যাচ রোনাল্ডোদের থেকে ছিনিয়ে নিয়ে গেলেন মিত্রোভিচ। আর ৭২ মিনিটে নাসেরের কফিনে শেষ পেরেক ঠোকর কাজটি করেন ব্রাজিলিয়ান ম্যালকম। শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতে পঞ্চমবারের জন্য এই শিরোপা ঘরে তুলল আল হিলাল। গতবারও এই ব্যবধানে আল ইত্তিহাদকে হারিয়েছিল তারা।

আরও পড়ুন: Durand Cup: ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের একটি মাত্র ম্যাচ হবে যুবভারতীতে, কোন প্রধান পেল ঘরের মাঠে ম্যাচ?

আরও পড়ুন: Kolkata Derby: আরজিকর আবহে বাতিল ডুরান্ডের ডার্বি, কোয়ার্টারে পৌঁছে গেল দুই প্রধান

অন্যদিকে দলের গোল খাওয়া দেখে হতাশ মনে হচ্ছিল রোনাল্ডোকে। গত মরশুমে সৌদি প্রো লিগ ও কিংস কাপ হাতছাড়া হয় আল নাসেরের। এই একই প্রতিপক্ষের কাছে। শনিবারও হিলাল বাধা টপকাতে পারলেন না রোনাল্ডোরা।

About Post Author