সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। উত্তপ্ত রাজ্যের চিকিৎসক মহল। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ক্রমশ বড় হচ্ছে প্রতিবাদের বহর। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছে স্কুল পড়ুয়ারাও। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিল করায় হাওড়া জেলার তিনটি স্কুলকে শো কজ করল জেলা শিক্ষা দপ্তর। পড়ুয়াদের নিয়ে মিছিল করায় ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, বালুহাটি গার্লস হাইস্কুল ও বালুহাটি হাই স্কুল কর্তপক্ষের কাছে এ মর্মে শুক্রবারই নোটিস পাঠানো হয়েছে। নোটিসে জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের নিয়ে মিছিল করানো শিশু অধিকার বিরোধী। ২৪ ঘন্টার মধ্যে শো কজের জবাব দিতে বলা হয়েছে তিনটি স্কুলকেই। তা নাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে। যদিও এমন শোকজ় নোটিস পেয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের সময়ে কোনও মিছিল হয়নি। স্কুল ছুটির পর একটি মিছিল হয়েছে। তাতে প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়ারা ছিলেন। তবে এই নোটিসের ঘটনা সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

আরও পড়ুন Mohun Bagan: হাড্ডাহাড্ডি ম্যাচে পঞ্জাবকে সাডেন ডেথে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে মোহনবাগান
জানা গিয়েছে, শুক্রবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে বেশ কয়েকটি মিছিল হয়েছে হাওড়ার। তার মধ্যে জেলার ব্যাটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল থেকে আরজিকর কাণ্ডে বিচারের দাবি নিয়ে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। এরপরই শিক্ষা দফতরের তরফে ওই তিনটি হাই স্কুলের প্রধানকে শো কজ নোটিস পাঠায় এবং ২৪ মধ্যে উত্তর দেওয়ার জন্য নির্দেশ দেন। অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ওই চিঠিতে সরাসরি অভিযোগ করা হয় স্কুল চলাকালীন মিছিল আয়োজন করে শিশুদের অধিকার লঙ্ঘন করা হয়েছে।
এ প্রসঙ্গে বালুহাটি হাই স্কুলের টিচার ইন-চার্জ অঞ্জনকুমার সাহা বলেন, স্কুলের পাশে রাস্তা দিয়ে মিছিল হয়েছে ঠিকই। তবে কোনও শিক্ষক এবং শিক্ষাকর্মী তাতে অংশ নেননি। তা ছাড়া যে মিছিলটি হয়েছে সেটা স্কুল ছুটির পরে। হয়তো প্রাক্তনীরা কেউ কেউ মিছিল করেছেন। বর্তমান ছাত্ররাও ছিল। তবে শুক্রবার স্কুলে পড়াশোনা হয়েছে। টিফিনে খেলাধুলো করেছে পড়ুয়ারা। স্কুলের সময়ে কোনও পড়ুয়া মিছিলে অংশ নেয়নি।’
#RGKarProtest
#Showcausenotice
#RGkarHospital
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
লজে পরকীয়া-ব্যাভিচার, হাতেনাতে পাকড়াও সন্তানের জননী ও প্রেমিকপুরুষ
ইন্দাসের ঘটনায় ককরোচের প্রশাসনকে ডেডলাইন